রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০১:০৪ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখায় বিপাকে পড়েছেন পর্যটকরা। ছবি : কালবেলা
অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখায় বিপাকে পড়েছেন পর্যটকরা। ছবি : কালবেলা

সৌদিয়া পরিবহন ও রাঙামাটি বাস মালিক সমিতির দ্বন্দ্বের জেরে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল থেকে সারা দেশের সঙ্গে বাস চলাচল বন্ধ রেখেছে মালিক সমিতি। এতে বিপাকে পড়েছেন এসব রুটের যাত্রী ও স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রী।

জানা গেছে, সৌদিয়া পরিবহন তাদের দুটি বাস রাঙামাটি-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করলেও মালিক সমিতিতে টোকেন ফি জমা দিচ্ছিল না। ফলে বুধবার (২১ জানুয়ারি) সমিতি সৌদিয়া কাউন্টার বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে তা চালু করা হয়। এর প্রতিবাদে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়ায় সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয় মালিক সমিতি।

এদিকে হঠাৎ করে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।

সিলেট থেকে আসা পর্যটক রুপা খানম বলেন, আমি রাঙামাটি ঘুরতে এসেছে পরিবারের সঙ্গে। কিন্তু সকাল থেকে দেখতেছি বাস চলছে না। এখন কীভাবে ফিরব বুঝছি না।

রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আনিসুর জামান সোহেল বলেন, আমাদের সঙ্গে আলোচনা না করেই সৌদিয়া গাড়ি চলাচল শুরু করেছে। আমরা বন্ধ রেখে আলোচনা করতে বলেছি কিন্তু তারা শুনেনি। তাই আমরা বাস চলাচল বন্ধ রেখেছি অনির্দিষ্টকালের জন্য। সড়কে শৃঙ্খলা থাকতে হবে।

রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, হঠাৎ এমন ঘটনা অপ্রত্যাশিত, তবে কীভাবে দ্রুত সমাধান করা যায়, সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আশা করছি, দ্রুতই সমাধান হবে।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১০

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১১

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১২

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

১৩

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

১৪

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

১৬

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

১৭

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১৮

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১৯

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

২০
X