বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গান ছাড়ার ঘোষণা দিলেন সংগীতশিল্পী রূপম

সংগীতশিল্পী রূপম ইসলাম। ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী রূপম ইসলাম। ছবি : সংগৃহীত

হুট করেই গান ছাড়ার ঘোষণা দিলেন ভারতীয় সংগীতশিল্পী রূপম ইসলাম। সম্প্রতি ভক্তদের সঙ্গে একটি অপ্রীতিকর ঘটনায় জড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে তার একটি ভিডিও, যেখানে ভক্তদের উদ্দেশ্যে চিৎকার করতে দেখা গেছে কণ্ঠশিল্পীকে।

ভিডিওতে রূপমকে চেঁচিয়ে বলতে শোনা যায়, ‘আমাকেও তো বাঁচতে হবে…’। এরপই কিছু গালি দেন তিনি।

মূলত শো করতে গিয়ে অপ্রীতিকর ঘটনায় জড়ান রূপম। টানা আড়াই ঘণ্টা শো করে বিশ্রাম নিতে যাচ্ছিলেন তিনি। তখন পেছন থেকে কিছু অনুরাগী তাকে ডেকে ক্রমাগত সেলফির অনুরোধ করতে থাকেন। এমনকি দরজা ঠেলে আবাসনের মধ্যে ঢুকে পড়েছিলেন কিছু ভক্ত। তাদের নিষেধ করেও কাজ হয়নি। তখনই রেগে যান রূপম।

গায়কের স্ত্রী রূপসাও ওই অনুরাগীদের বোঝানোর চেষ্টা করেছিলেন। এমনকি সেলফি তুলতে গিয়ে অনুরাগীরা তাকেও বিব্রত করে। এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে না পেরে রিঅ্যাক্ট করে ফেলেন রূপম। এই ঘটনায় সমালোচনার মুখে পড়েন কণ্ঠশিল্পী। এমন পরিস্থিতিতেই গান ছাড়ার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি এক কনসার্টে রূপম বলেন, ‘আপনাদের সমাজ খুব শিষ্ট, আপনারা এ রকমই থাকুন। কিন্তু আমি একজন রক শিল্পী। আপনাদের ছাঁচে নিজেকে মেলাতে পারব না। আপনারা অন্য কাউকে বেছে নিন। যে কটা অনুষ্ঠান করার কথা আমি করব। তারপর আর গান গাইব না।’

তিনি আরও বলেন, আশা করি আমার আর নতুন করে কিছুই দেওয়ার নেই আপনাদের। আমাদের পৃথিবী একেবারেই আলাদা। এ পৃথিবী ফেসবুকের পৃথিবী। এই পৃথিবী সেলফি তোলার পৃথিবী। এই পৃথিবী আমার মতো শিল্পীর পৃথিবী নয়। ঠোঁটকাটা লোকেদের জন্য তো একেবারেই নয়। আমি একেবারেই বেমানান। যেটা আমার বলার আমি সেটাই বলব। আমি আমার বৈঠকখানায় বসে বলব। সেখানে আশা করি কেউ ক্যামেরা নিয়ে ঢুকে আসবে না। আমাকে মার্জনা করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X