বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০১:১২ পিএম
আপডেট : ১৪ মে ২০২৪, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো বড় পর্দায় আসছে কাজী নজরুলের জীবনী

কাজী নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত
কাজী নজরুল ইসলাম। ছবি : সংগৃহীত

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। প্রথমবারের মতো বড় পর্দায় তার জীবনী তুলে ধরা হবে। আবদুল আলিমের পরিচালনায় সিনেমায় নজরুলের চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেতা কিঞ্জল নন্দ। সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সূত্রে এমনটাই জানা গেছে। সিনেমাটি নির্মাণ হবে টালিগঞ্জে।

কিঞ্জল বললেন, ‘এই প্রথম নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে। নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হবে সিনেমায়। আমি সত্যিই উত্তেজিত সুযোগ পেয়ে। চিত্রনাট্য পরেই আমি কাজটি করতে রাজি হয়ে যাই। তবে চরিত্র ধারণেও বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে। যার নাম শুনে বড় হয়েছি, তাকে নিয়ে এমন একটা সিনেমা হচ্ছে, যার কেন্দ্রীয় চরিত্রে আমি, ভাবতেই কেমন লাগছে! এটুকু বলতে পারি, আমরা নজরুল সম্পর্কে যেটুকু জানি, তার থেকে অনেক বেশি কিছু আছে এই সিনেমায় দেখানো হবে।’

কিঞ্জল আরও জানান, নজরুলের শৈশব থেকে শেষ জীবন পর্যন্ত এই সিনেমায় তুলে ধরা হবে।

সিনেমার শুটিং শুরু হবে সামনে শীতে। বাংলাদেশ ও কলকাতার বেশকিছু লোকেশনে হবে শুটিং। গল্পে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরেরও উপস্থিতি। তবে তার চরিত্রে কে অভিনয় করবে তা এখনো নিশ্চিত নয়।

সিনেমার সংগীত পরিচালনার থাকছেন জয় সরকার। আগামী কয়েক মাস এ সিনেমার কাস্টিং ও অন্যান্য বিষয়গুলো নিয়ে প্রস্তুতি চলবে। সিনেমার নাম এখন পর্যন্ত ঠিক করা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। প্রযোজনা করছে জেবি প্রোডাকশন। সম্পাদনায় থাকছেন অর্ঘকমল মিত্র।

নজরুলের বায়োপিকে বিশেষ চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, খরাজ মুখোপাধ্যায় , কাঞ্চনা মৈত্রসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১০

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১১

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১২

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৩

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৪

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৫

পর্তুগালের একাদশ ঘোষণা

১৬

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৭

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৮

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৯

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

২০
X