কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম
আপডেট : ১৭ মে ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

যুগোপযোগী শিক্ষা প্রদানই পিইউবি’র মূল লক্ষ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আধুনিক ও যুগোপযোগী শিক্ষা প্রদানই দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ পিইউবি’র মূল লক্ষ্য। প্রতিষ্ঠানটিতে প্রতিষ্ঠা লগ্ন থেকেই অভিজ্ঞ ও বিশেষজ্ঞ উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক দ্বারা শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়টি একটি পরিচ্ছন্ন ও অভিজ্ঞ বোর্ড অফ ট্রাস্টিজ দ্বারা পরিচালিত হয়ে আসছে।

বিশ্বমানের কর্মমুখী ও মানসম্মত উচ্চশিক্ষা কার্যক্রম পরিচালনার এক মহানব্রত নিয়ে দেশ বরেণ্য কিছু শিক্ষাবিদের মহান উদ্যোগে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে ১৯৯৬ সাল থেকে ঢাকার জনবহুল এলাকা ৩/২ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর ঢাকা- ১২০৭ দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষা কার্যক্রম শুর হয়।

বিশ্ববিদ্যালয়ের ভিশন : দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল ব্যবসায়িক, প্রকৌশল, ফলিত বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান এবং শিল্প ও মানবিকের ক্ষেত্রে মানসম্মত বিশ্বমানের শিক্ষা প্রদানের লক্ষ্য নিয়ে। প্রতিষ্ঠানটি শান্তিপূর্ণ, সহানুভূতিশীল এবং উন্নত একাডেমিক পরিবেশ বজায় রেখে নৈতিকভাবে সঠিক এবং মূল্যবোধ-চালিত উৎপাদনমুখী শিক্ষা ও যারা একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং সামাজিক স্থায়িত্বে অবদান রাখবে।

বিশ্ববিদ্যালয়ের মিশন : ১. একটি বহু-বিভাগীয় পদ্ধতির মাধ্যমে সম্ভাব্য যুবকদের জন্য মানসম্পন্ন শিক্ষা, প্রাসঙ্গিক প্রশিক্ষণ এবং সমসাময়িক গবেষণার সুযোগ প্রসারিত করা; ২. দেশে এবং বিদেশে উচ্চ আত্মসম্মান, নৈতিকতা এবং নৈতিকতার সাথে অত্যন্ত দক্ষ স্নাতক তৈরি করা; ৩. একাডেমিয়া এবং শিল্প/সম্প্রদায়ের সহযোগিতা বৃদ্ধি এবং শক্তিশালী করা; ৪.জাতীয় পর্যায়ে নীতি প্রণয়নে গুরত্বপূর্ণ অবদান রাখা এবং বিশ্বব্যাপী ফোকাস রেখে স্থায়িত্বের দিকে ব্যবসা, প্রকৌশল, আইনি এবং সামাজিক উন্নয়নের বিষয়ের ক্ষেত্রে বাস্তবায়ন।

দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রতিষ্ঠার সময় থেকে ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাকাল্টি অফ অ্যাপ্লাইট সায়েন্স, ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, ফ্যাকাল্টি অফ ল’ এবং ফ্যাকাল্টি অফ আর্টসসহ মোট ৫টি ফ্যাকাল্টি এর অধীনে বিবিএ, ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট, কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল এন্ড ইঞ্জিনিয়ারিং, আইন, সমাজবিজ্ঞান ও সমাজকর্ম, রাষ্ট্রবিজ্ঞান, ইংলিশ, ইসলামিক স্টাডিস, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারসহ ১০টি বিষয়ে অনার্স ডিগ্রি এবং এমবিএ, এমবি এক্সিকিউটিভ, এমবিএ ফর বিবিএ হোল্ডার, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, এমএ ইন ইংলিশ ইন এলটি, এমএ ইন ইংলিশ প্রিলি, এমএ ইংলিশ ফাইনাল, এলএলএম, এমএসএস ইন সোসিওলজি এন্ড সোশ্যাল ওয়ার্ক, এমএসএস ইন পলিটিকাল সায়েন্স, এমএ ইন ইসলামিক স্টাডিজ প্রিলি, এমএ ইন ইসলামিক স্টাডিজ ফাইনাল, এমএ ইন ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার ফাইনালসহ ১৩টি প্রোগ্রামে শিক্ষা প্রদান করা হয়ে থাকে।

চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা মোকাবিলায় আধুনিক, যুগোপযোগী শিক্ষা উপকরণ নিশ্চিতকরণ, বাস্তবমুখী এবং প্রযুক্তিগত জ্ঞানের উৎকর্ষতা সাধনের লক্ষে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, শিক্ষার্থী বান্ধব এবং সমৃদ্ধ উৎস ও তথ্য সমৃদ্ধ পরিপূর্ণ লাইব্রেরিসহ সমৃদ্ধ জ্ঞান চর্চার আধুনিক ক্যাম্পাস ও ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য সার্বক্ষণিক নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেট সংযোগ, আধুনিকতার সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার, আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের যোগ্যতা প্রমাণ প্রতিষ্ঠা করার উদ্দেশে ইংরেজি মাধ্যমে অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান পদ্ধতি নিশ্চিত করা হয়।

দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ দেশ বিদেশ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণামূলক প্রতিষ্ঠানের সাথে সমঝতা চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রেখে চলেছে।

বিশেষ সুবিধা সমূহ : # ঢাকার প্রাণকেন্দ্র আসাদ এভিনিউ এর মত জায়গায় নিজস্ব ক্যাম্পাস। # শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাস রুম। # আধুনিক এবং বিশ্বমানের শিক্ষার পরিবেশ। # জ্ঞান সম্পন্ন উচ্চতর ডিগ্রিধারী শিক্ষক দ্বারা পাঠদান। # ইউরোপ-আমেরিকার সমমানের পাঠদান। # অত্যাধুনিক মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাস রুম। # অত্যাধুনি ল্যাব। # অত্যাধুনিক সেমিনার রুম। # ৩০ হাজার বই সমৃদ্ধ লাইব্রেরি। # ছাত্রছাত্রীদের জন্য ক্যান্টিনের সুব্যবস্থা।

কোর্স ফি :

দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর কোর্স ফি দেশের অন্যান্য সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক কম ও পিইউবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি ফলাফলের ওপর সর্বোচ্চ ১০০% পর্যন্ত বৃত্তি প্রদান করে থাকে এ ছাড়া আর্থিকভাবে অসচ্ছল পরিবারের সন্তানদের বিশেষ বৃত্তির আওতায় সম্পূর্ণরূপে বিনা খরচে অধ্যয়ন করার সুযোগ প্রদান করে থাকে।

কম্পিউটার ল্যাব : দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশে শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, ইন্টারনেট ল্যাব ও ডিজিটাল ল্যাব রয়েছে।

অ্যালামনাই এসোসিয়েশন : দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের আলাদা আলাদা অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় অ্যালামনাই এসোসিয়েশন অত্যন্ত গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

কোকারিকুলার অ্যাক্টিভিটিস : দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয়, আন্তঃবিভাগ বিভিন্ন টুর্নামেন্টসসহ বিভিন্ন খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ করে, ইনডোর-আউটডোর বিভিন্ন খেলাধুলা আয়োজন করে থাকে। এ ছাড়া ডিবেট, মুক্তচিন্তা চর্চা, কবিতা আবৃতি, ল্যাঙ্গুয়েজ ক্লাব রয়েছে যার শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক গঠনেও ভূমিকা রাখে।

যোগাযোগ : দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ ৩/২ আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ ফোন: +৮৮ ০১৬৮৫২২৭৭৭২ +৮৮ ০১৯২৩৯৫২৯৩৭ + ৮৮ ০১৭৬৬৬২১৩৮৬ ই-মেইল : [email protected] ওয়েব সাইট : www.pub.ac.bd

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ব্রাজিলের সামনে এবার মিসর

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১০

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১১

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১২

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১৩

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

১৫

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

১৭

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য যাত্রা

১৮

বুবলীর মা হওয়ার খবরে স্মিতার কড়া সমালোচনা

১৯

বাংলাদেশের স্বপ্ন ভেঙে চুরমার করে দিল ভারত

২০
X