কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৭:২৫ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু : এক দিনে ১৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি আরও ২৭৫১ রোগী

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৭। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৫১ জন। এর আগে রোববার (৬ আগস্ট) এক দিনে ২ হাজার ৭৬৪ জন হাসপাতালে ভর্তি হন, যা এ বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ।

সোমবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার (৬ আগস্ট) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৫১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ হাজার ১১৯ জন ও ঢাকার বাইরের ১ হাজার ৬৩২ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের মধ্যে ১০ জন ঢাকার বাসিন্দা। চারজন ঢাকার বাইরের বাসিন্দা।

আরও পড়ুন : দেশে ডেঙ্গুর ভ্যাকসিন তৈরির উদ্যোগ

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৪৮৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬ হাজার ৭২০ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৭৬৩ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৯ হাজার ৫৮৪ জন।

এর আগে ২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১০

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১১

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১২

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৩

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৫

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৬

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৭

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৮

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৯

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

২০
X