কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে একদিনে রেকর্ড ২৪ জনের মৃত্যু, মোট মৃত্যু ১৫০০ ছাড়াল

এডিস মশার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা
এডিস মশার প্রতীকী ছবি। গ্রাফিক্স : কালবেলা

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে এ বছরের সর্বোচ্চ মৃত্যু।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ১ হাজার ৫২০ জনের মৃত্যু হলো। এছাড়া ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও এক হাজার ৬২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৩ জন ঢাকা সিটির এবং ১১ জন ঢাকা সিটির বাইরের। একইসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬২৩ জন। এর মধ্যে ঢাকা সিটির ৩৪৯ জন এবং ঢাকা সিটির বাইরে ১ হাজার ২৭৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৭৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৬ হাজার ৬৬৫ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৮৯ হাজার ৩৯০ জন। মারা গেছেন ১ হাজার ৫২০ জন। এর মধ্যে ঢাকা সিটির ৮৮৫ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৩৫ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

ঢাকার দুই সিটি করপোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

১০

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

১১

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১২

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৩

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

১৪

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১৫

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১৬

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১৭

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৮

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৯

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

২০
X