কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

দুধ চা ছাড়া চলেই না? জানুন নিয়মিত খেলে শরীরে কী হতে পারে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে চা মানেই আলাদা আবেগ। সকালে ঘুম ভাঙাতে হোক বা বিকেলের আড্ডায়, দুধ চা যেন অবিচ্ছেদ্য সঙ্গী। অনেকের দিনই শুরু হয় এক কাপ দুধ চা দিয়ে। কিন্তু এই প্রিয় অভ্যাসটাই যদি ধীরে ধীরে শরীরের ক্ষতি করে? পুষ্টিবিদদের মতে, নিয়ম না মেনে বেশি দুধ চা খাওয়া শরীরের জন্য ভালো নাও হতে পারে।

হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে পুষ্টিবিদ প্রিয়া দুধ চা খাওয়ার ভালো-মন্দ দিক নিয়ে কথা বলেছেন। তার মতে, সপ্তাহে দুই-তিন দিন দুধ চা পান করলে সাধারণত তেমন সমস্যা হয় না। কিন্তু যারা দিনে দুই-তিন কাপ বা তার বেশি দুধ চা খান, তাদের ক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।

বিশেষজ্ঞরা জানান, চায়ে থাকা ক্যাটেচিন নামের অ্যান্টি-অক্সিডেন্ট শরীরের জন্য উপকারী। কিন্তু চায়ের সঙ্গে দুধ মেশালে এই ক্যাটেচিন দুধে থাকা কেজিন প্রোটিনের সঙ্গে বিক্রিয়া করে। ফলে চা তার অ্যান্টি-অক্সিডেন্টের উপকারিতা অনেকটাই হারায়, আবার দুধও পুরোপুরি প্রোটিনের সুবিধা দিতে পারে না। এতে চা আরও অ্যাসিডিক হয়ে যায়, যা শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করতে পারে।

এর সঙ্গে যদি চিনি বা কনডেন্সড মিল্ক যোগ করা হয়, তাহলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়। নিয়মিত অতিরিক্ত চিনি ও ক্যাফেইন শরীরে গেলে ওজন বেড়ে যাওয়া, হজমের সমস্যা, গ্যাস, অ্যাসিডিটি এবং দাঁতের ক্ষয়ের মতো সমস্যা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে ঘুমের সমস্যা, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য কিংবা রক্তচাপ ওঠানামার ঝুঁকিও বাড়ে।

দুধ চা খাওয়ার প্রভাব পড়তে পারে ত্বকেও। বিশেষজ্ঞদের মতে, যারা বেশি দুধ চা পান করেন, তাদের ব্রণ, ফুসকুড়ি বা ত্বকের অন্যান্য সমস্যার প্রবণতা তুলনামূলকভাবে বেশি দেখা যায়। অবাক করার বিষয় হলো, এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও দুধ চায়ে তেমন উল্লেখযোগ্য পুষ্টিগুণ থাকে না।

এই কারণে পুষ্টিবিদরা দুধ চা পুরোপুরি বন্ধ না করলেও অভ্যাসে নিয়ন্ত্রণ আনার পরামর্শ দিচ্ছেন। সপ্তাহে দুই-তিন দিনের বেশি না খাওয়াই ভালো। বিকল্প হিসেবে ব্ল্যাক টি, আদা চা বা হারবাল চা বেছে নেওয়া যেতে পারে। আর যারা ওজন কমাতে চান, তাদের জন্য গ্রিন টি হতে পারে ভালো অভ্যাস।

সব মিলিয়ে বলা যায়, চা খাওয়া নিজে থেকে খারাপ নয়। কিন্তু কতটা এবং কীভাবে খাচ্ছেন, সেটাই আসল বিষয়। একটু সচেতন হলেই প্রিয় দুধ চা খেয়েও সুস্থ থাকা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X