কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

অঙ্কুরিত আলু খাওয়া কি নিরাপদ? যা বলছেন বিশেষজ্ঞরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাড়িতে রাখা আলু অনেক দিন পড়ে থাকলে চোখ গজায় বা অঙ্কুর বের হয়। এতে অনেকের মনে প্রশ্ন জাগে, এমন আলু কি খাওয়া নিরাপদ, নাকি ফেলে দেওয়া উচিত। কেউ মনে করেন, অঙ্কুর কেটে ফেলে দিলেই সমস্যা নেই। আবার অন্যরা সতর্ক করেন, অঙ্কুরিত আলু নাকি হতে পারে বিষাক্ত, এমনকি প্রাণঘাতীও।

বিশেষজ্ঞদের তথ্য বিশ্লেষণ বলছে, বিষয়টি মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়।

কেন বিপজ্জনক হতে পারে অঙ্কুরিত আলু

আলুতে স্বাভাবিকভাবেই থাকে সোলানিন ও চাকোনিন নামের দুই ধরনের গ্লাইকোঅ্যালকালয়েড। স্বল্পমাত্রায় এসব উপাদান উপকারী হলেও মাত্রার অতিরিক্ত গ্রহণ শরীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।

আলু অঙ্কুরিত হলে এই বিষাক্ত উপাদানের পরিমাণ দ্রুত বাড়তে থাকে। ফলে অঙ্কুরিত আলু খেলে কিছু সময়ের মধ্যেই দেখা দিতে পারে বমি, ডায়রিয়া বা পেটব্যথা।

আর মাত্রা বেশি হলে হতে পারে আরও গুরুতর সমস্যা- রক্তচাপ কমে যাওয়া, হৃদ্‌স্পন্দন বেড়ে যাওয়া, জ্বর, মাথাব্যথা, এমনকি মৃত্যুঝুঁকিও রয়েছে

এছাড়া, ছোট কিছু গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় অঙ্কুরিত আলু খেলে জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়তে পারে। তাই গর্ভবতী নারীদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ।

অঙ্কুরিত আলুর বিষাক্ততা কি দূর করা যায়

বিশেষজ্ঞদের মতে, আলুর চোখ, অঙ্কুর, সবুজ অংশ ও আঘাতপ্রাপ্ত জায়গায় গ্লাইকোঅ্যালকালয়েড সবচেয়ে বেশি থাকে। এগুলো ফেলে দিলে ঝুঁকি কিছুটা কমে। এ ছাড়া খোসা ছড়িয়ে ফেলে ভাজার মাধ্যমে রান্না করলে কিছুটা বিষাক্ততা কমতে পারে। তবে সেদ্ধ, বেক বা মাইক্রোওয়েভে রান্না করলে তেমন উপকার পাওয়া যায় না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পদ্ধতিগুলো কতটা নিরাপদ বা পর্যাপ্ত, তা এখনো নিশ্চিত নয়। তাই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যাপিটাল পয়জন সেন্টারের পরামর্শ, যে আলু অঙ্কুরিত বা সবুজ হয়ে গেছে, তা না খাওয়াই ভালো।

আলু অঙ্কুরিত হওয়া থেকে কীভাবে রক্ষা করবেন

১. আলু বেশি মজুত না রেখে প্রয়োজন অনুযায়ী কিনুন

২. ভেজা বা ক্ষতিগ্রস্ত আলু ফেলে দিন

৩. শুকনো করে ঠান্ডা, শুকনো ও অন্ধকার স্থানে সংরক্ষণ করুন

অনেকে বলেন, আলুর সঙ্গে পেঁয়াজ রাখলে অঙ্কুর বের হয় দ্রুত। তবে, এ বিষয়ে বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই।

শেষ কথা

অঙ্কুরিত আলুতে গ্লাইকোঅ্যালকালয়েডের মাত্রা দ্রুত বাড়ে, যা শরীরে বিষক্রিয়া তৈরি করতে পারে। এতে হালকা পেটব্যথা থেকে শুরু করে হৃদ্‌-স্নায়ুতন্ত্রের মারাত্মক সমস্যার ঝুঁকি রয়েছে। আর গর্ভবতী নারীদের জন্য ঝুঁকি তো আরও বেশি। তাই এদিক-সেদিকে কোনো কিছু না করে অঙ্কুরিত আলু খাওয়া থেকে বিরত থাকাই সবচেয়ে নিরাপদ।

সূত্র : হেলথ লাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১০

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১১

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১২

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৩

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৪

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৬

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১৯

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

২০
X