বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৪ পিএম
আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভাষার মাসে চালু হলো জামায়াতের আরও ১টি ফ্রি অ্যাম্বুলেন্স সেবা

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন ১১তম অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন ১১তম অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আরও ১টি অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দলটির ঢাকা মহানগরী দক্ষিণের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন এ অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রম চালু হয়।

মানবতার কল্যাণে নতুন এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মু. নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, শত জুলুম-নির্যাতন ও প্রতিকূলতা উপেক্ষা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। আমরা ঢাকা মহানগরী দক্ষিণের স্বাস্থ্যসেবা বিভাগের পক্ষ থেকে ঢাকাবাসীসহ দেশের মানুষকে ১০টি অ্যাম্বুলেন্স দিয়ে নিরবচ্ছিন্নভাবে ফ্রি অ্যাম্বুলেন্স সেবা দিয়ে আসছি। সাধারণ মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান, অসুস্থ রোগী পরিবহনসহ মৃতদেহ পরিবহন করে তাদের গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত রেখেছি। এরই ধারাবাহিকতায় আজ ঢাকা মহানগরী দক্ষিণের অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমে নতুন আরও ১টি অ্যাম্বুলেন্স যুক্ত হলো।

তিনি বলেন, দেশ-জাতিকে চরম সংকট ও অনিশ্চিত গন্তব্যের মধ্যে ফেলে সরকার অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করে চলছে। এমনই প্রেক্ষাপটে দেশের আর্থিক বিপর্যয়ের মধ্যেও আল্লাহর ওপর ভরসা করে আমরা আমাদের সাধ্য অনুযায়ী বিপর্যস্ত সাধারণ মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি, চিকিৎসা ও স্বাস্থ্যসেবার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠা, ডেড বডি ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন, বস্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ ব্যাপকভিত্তিক জনকল্যাণমূলক কাজের উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এ সমাজকল্যাণমূলক কাজকে আরও বেগবান করতে সহযোগিতার হাতকে প্রসারিত করার জন্য বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আজকে দেশে জনগণের ভোটের অধিকারকে হরণ করা হয়েছে। নাগরিক হিসেবে মানুষের প্রাপ্য সব অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। দেশের সাধারণ মানুষ আজ নানা সুযোগ সুবিধা হতে বঞ্চিত। এমতাবস্থায় দেশের মানুষের প্রকৃত মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জামায়াতে ইসলামী ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সমাজ ও রাষ্ট্রগঠনের স্বপ্ন দেখে।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, নতুন অ্যাম্বুলেন্সের ডোনার ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও ব্যবসায়ী নেতা মেসবাহ উদ্দিন সাঈদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন ও কামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খানসহ বিভিন্ন থানা আমিররা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনাগাজী পৌরশহরের প্রধান সড়ক খানাখন্দে ভরা, দুর্ভোগে মানুষ

কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের শিশুর মরদেহবাহী নৌকায় ডাকাতি

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা আয়োজনে চার বিশ্ববিদ্যালয়ে জাবির উপ-কমিটি গঠন

যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক

২০ বছর পর ফের মিশরের মঞ্চ মাতাবেন শাকিরা

৫ দিন ভারী বর্ষণের আভাস, ১৮ জেলায় বন্যার শঙ্কা

আর্জেন্টিনা-মিশরের খেলা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ

বড় পর্দায় ‘দাদাগিরি’ দেখাতে প্রস্তুত রাজকুমার রাও

‘দিনের আলোতে ডাকাতি’- আর্জেন্টিনা-মিশর ম্যাচ নিয়ে মরিনহো

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

১০

ভারতে ধর্ষণে অভিযুক্ত যুবক পুলিশের গুলিতে নিহত

১১

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

১২

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের

১৩

৮ জেলায় চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ, পাবেন বিভিন্ন সুবিধা

১৪

ঢাকা মেডিকেল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৫

টি-টোয়েন্টি ইতিহাসে ভারতের সবচেয়ে বড় হার

১৬

ফ্রান্স-মরক্কো ম্যাচে বিতর্কিত সেই আর্জেন্টাইন রেফারি

১৭

বরিশাল মেট্রোপলিটনের ৩ পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

১৮

এসএসসি পাসেই ১৪৬০ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, আবেদন যেভাবে

১৯

৮ জেলায় চাকরি দিচ্ছে ব্র্যাক, দ্রুত আবেদন করুন

২০
X