মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘জামায়াত আমির দেশপ্রেমের দৃষ্টান্ত স্থাপন করেছেন’

বক্তব্য রাখছেন মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি  : কালবেলা
বক্তব্য রাখছেন মো. নূরুল ইসলাম বুলবুল। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘দেশের প্রতি আস্থা ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান। যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা সামান্য অসুস্থ হলেই বিদেশে পাড়ি দেন, তার বিপরীতে জামায়াতে ইসলামীর মতো এতো বড় একটি দলের প্রধান হার্ট সার্জারির একটি জটিল ও কঠিন অপারেশন দেশেই করেছেন। তার হার্টে ব্লক জানার পর বিভিন্ন দেশের কূটনৈতিকরা তাদের নিজ নিজ দেশে উন্নত চিকিৎসার আহ্বান জানালেও তিনি সেই সুযোগ গ্রহণ করেননি।’

শনিবার (২ আগস্ট) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে জামায়াত আমিরের সুস্থতা কামনায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ পূর্বক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে আমিরে জামায়াত চিকিৎসার জন্য বিদেশ যাননি। তিনি দেশের প্রতি কমিটমেন্ট রক্ষা করে দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন। বিদেশে না গিয়ে দেশেই চিকিৎসা করে জাতির সামনে প্রমাণ করেছেন, তিনি মুখে যা বলেন, ব্যক্তিগত জীবনেও তাই করেন। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ থেকে তৃণমূলের কর্মীরাও প্রকৃত দেশপ্রেম ধারণ করে। আমরা জাতির সামনে যা বলি, বাস্তবেও তাই করি।’

তিনি বলেন, ‘আগামীতে জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু করা হবে। দেশের কোনো নাগরিক বিদেশে চিকিৎসা করতে যেতে হবে না। বরং বিদেশিরাই বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করতে আসবে।’

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সুবর ফকির, মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।

এ ছাড়াও সভায় ঢাকা-৬ আসনে জামায়াতের প্রার্থী ড. আব্দুল মান্নান, ঢাকা-৭ আসনের এমপি প্রার্থী হাফেজ এনায়েত উল্ল্যাহ, মহানগরীর কর্মপরিষদ নেতা মাওলানা ফরিদুল ইসলাম, এসএম কামাল উদ্দিন, অধ্যাপক নুর নবী মানিক, সৈয়দ জয়নুল আবেদীন, শেখ শরীফ উদ্দিন আহমদ, কামরুল আহসান হাসান, শাহীন আহমেদ খান, মাওলানা শরীফুল ইসলামসহ মহানগরীর দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

১০

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১১

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১২

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১৩

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৪

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৫

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৬

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৭

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৮

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৯

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

২০
X