কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০৭:১৯ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সমাবেশের হুমকি পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের

আজ শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন। ছবি : সংগৃহীত
আজ শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন। ছবি : সংগৃহীত

আগামী ২৩ জুলাই মধ্যে মাসিক ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়া না হলে সমাবেশের ডাক দিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন।

সোমবার (১৭ জুলাই) দুপুরে শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন।

এ সময় মাসিক ভাতা বাড়ায়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারা। এ ধরনের প্রস্তাবে চিকিৎসকরা সন্তুষ্ট নন। সামঞ্জস্যপূর্ণ ভাতা দিতে হবে জানান তারা। এ বিষয়ে আজও বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিনের সঙ্গে কথা হয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের। ব্যক্তিগতভাবে পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বেতনভাতা বাড়ানোর পক্ষে বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করেছেন ভিসি।

বিএমএ’র শীর্ষ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. এহতেশামুল হক দুলালের সঙ্গেও যোগাযোগ রাখছেন আন্দোলনকারীরা। আজ-কালের মধ্যেই পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের বেতনভাতা বাড়ানোর বিষয়ে বিএমএর শীর্ষ নেতৃত্বসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে একটা সিদ্ধান্ত আসার সম্ভাবনা আছে।

ডা. জাবির বলেন, দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনকারীরা অত্যন্ত ধৈর্যশীল। তবে, আগামী শনিবারের মধ্যে একটা সামঞ্জস্যপূর্ণ ভাতার ঘোষণা না আসে, তাহলে রোববার মহাসমাবেশের ডাক দেওয়া হবে। সেই মহাসমাবেশে ইন্টার্ন চিকিৎসকদেরও যোগ দেওয়ার আহ্বান জানান আন্দোলনকারী চিকিৎসকদের নেতা। পোস্টগ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের দাবি আদায়ের সংগ্রামে সিনিয়র-জুনিয়র সব চিকিৎসকদের শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানান ডা. জাবির হোসেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী / তোমাদের দিকে বাংলাদেশের ভবিষ্যৎ তাকিয়ে

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

১০

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১১

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১২

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১৩

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৪

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৫

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৬

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৮

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৯

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

২০
X