কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ১০ লাখ শিশুকে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা, নিতে পারবে নিবন্ধন ছাড়াও

ঢাকা জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ঢাকা জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচি আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে। ঢাকা জেলায় ১০ লাখ ৩৩ হাজার ৯৪২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে নিবন্ধনের বাইরে থাকা শিশুরাও টিকা নিতে পারবে বলে জানিয়েছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জিল্লুর রহমান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় সিভিল সার্জন সভাকক্ষে টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, জ্বর প্রতিরোধ, সংক্রমণ হ্রাস, জ্বরের কারণে সৃষ্ট জটিলতা ও মৃত্যু হ্রাসের লক্ষ্যে টাইফয়েড ভ্যাকসিন শুরু হচ্ছে। চার সপ্তাহব্যাপী এ কর্মসূচিতে ঢাকা জেলায় ইতোমধ্যে ২ লাখ ৩৭ হাজার ৪৭৭ জন শিশু টিকা পেতে নিবন্ধন করেছে। কর্মসূচি শুরুর দিন পর্যন্ত নিবন্ধন করা যাবে। ফলে আমরা প্রত্যাশা করছি এই হার আরও বাড়বে। কর্মসূচি চলবে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে। ইতোমধ্যে প্রস্তুতি চলছে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রত্যেক শিশু এক ডোজের এই ভ্যাকসিন নিতে পারবে। এ টিকা সম্পূর্ণ নিরাপদ ও হালাল।

তিনি বলেন, টিকা নিতে গিয়ে কোনো শিশু অসুস্থ হলে কিংবা তাদের জরুরি চিকিৎসার ব্যবস্থা থাকবে কেন্দ্রগুলোতে। ক্যাম্পেইনের দিনে জ্বর, এলার্জি, বমি থাকলে ওই শিশুকে সেদিন টিকা দেওয়া যাবে না। পরে সুবিধাজনক সময়ে স্থায়ী কেন্দ্রে টিকা নিতে পারবে। যারা নিবন্ধন করেনি তারা কেন্দ্রে গিয়ে নামসহ বিস্তারিত তথ্য দিয়ে টিকা নিতে পারবে। আমরা চাই একটি শিশুও বাদ না যাক।

জিল্লুর রহমান আরও বলেন, অসুস্থতা ও নানা জটিলতায় কেউ বাদ পড়লে পরবর্তীতে স্থায়ী কেন্দ্রে এসে টিকা নিতে পারবে। পাশাপাশি ভাসমান ও পথ শিশুদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. সরকার ফারহানা কবীর বলেন, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, ইতোমধ্যে আমি আমার দুই সন্তানকে নিবন্ধন করিয়েছি। আপনি করেছেন তো?

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সার্ভেইল্যান্স অ্যান্ড ইম্যুনাইজেশন অফিসার ডা. মাকসুদুল আমিন, ঢাকা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নূরেন মুবাশ্বিরা প্রভা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X