মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৩:১০ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

মাথার পেছনের দিকে ব্যথার কারণ কী?

মাথার পেছনের দিকে ব্যথা ।  ছবি : সংগৃহীত
মাথার পেছনের দিকে ব্যথা । ছবি : সংগৃহীত

অনেকে প্রায়ই মাথার পেছনের দিকে ব্যথায় ভোগেন; তবে কারণ জানেন না। চিকিৎসকরা জানাচ্ছেন, সাধারণত উচ্চ রক্তচাপ এবং রক্তচাপ কমের কারণে শরীর দুর্বল হয়ে গেলে মাথার পেছনে ব্যথা হতে পারে। তবে এ সমস্যা যদি তীব্র আকার ধারণ করে, তাহলে কখনোই অবহেলা করা যাবে না; দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মাথার পেছনে ব্যথার বেশ কিছু কারণ পেয়েছেন বিশেষজ্ঞরা। চলুন, একনজরে দেখে নেওয়া যাক কী কী কারণে এটি হতে পারে—

মাথার পেছনের দিকে ব্যথার কারণ কী?

অতিরিক্ত টেনশন

অতিরিক্ত টেনশন মাথার পেছনে ব্যথার কারণ হতে পারে। অনেকেই ছোটখাটো বিষয় নিয়ে অতিরিক্ত টেনশন করেন, যা খুবই খারাপ অভ্যাস। আপনার যদি এই অভ্যাস থাকে, তাহলে এখনই সেটা ছাড়ুন।

অতিরিক্ত ক্ষুধা লাগা

মাথার পেছনের দিকে ব্যথা হওয়ার আরেকটি কারণ হচ্ছে অতিরিক্ত ক্ষুধা লাগা। অনেকেই দীর্ঘ সময় পেটে ক্ষুধা নিয়ে ঘুরে বেড়ান। এতে শরীরের অনেকটা ক্ষতি হয়। হঠাৎ করে যখন ক্ষুধা পেটে খাবার খাই, তখন পেটে ব্যথাসহ শরীরে নানা সমস্যা দেখা দেয়। তাই এ অভ্যাস দ্রুত পরিবর্তনের চেষ্টা করুন।

শরীর দুর্বল লাগা

শারীরিক দুর্বলতার কারণেও মাথার পেছনে ব্যথা হতে পারে। কোনো ধরনের অসুস্থতা কিংবা ভিটামিনের অভাবে শরীর দুর্বল লাগতে পারে। এ জন্য প্রতিনিয়ত পুষ্টিকর খাবার খেতে হবে এবং সব সময় চেষ্টা করতে হবে, কীভাবে সুস্থ থাকা যায়।

উচ্চ রক্তচাপ

বর্তমান সময়ে উচ্চ রক্তচাপের রোগীর সংখ্যা অনেক বেশি। এটি মারাত্মক একটি সমস্যা। যদি কারও রক্তচাপ বেড়ে যায়, সে ক্ষেত্রে মাথার পেছনের দিকে ব্যথা হতে পারে। তাই চেষ্টা করুন রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার। যেসব খাবার খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, সেগুলো খেতে পারেন।

রক্তচাপ কম হলে

উচ্চ রক্তচাপের কারণে যেমন মাথার পেছনের দিকে ব্যথা হতে পারে, ঠিক তার উল্টো রক্তচাপ কম হলেও এটি হতে পারে। তাই সব সময় চেষ্টা করতে হবে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে।

মানসিক চাপ

মাথার পেছনে ব্যথার আরেকটি কারণ হচ্ছে মানসিক চাপ। এটি খুবই মারাত্মক একটি সমস্যা, যা আপনাকে ধীরে ধীরে শেষ করে দেবে। তাই শত কষ্টের মাঝেও হাসিখুশি থাকার চেষ্টা করুন। মানসিক চাপ থেকে মুক্ত থাকলে মাথার পেছনের ব্যথাও দূর হয়ে যাবে।

শারীরিক সমস্যা

শারীরিক বিভিন্ন সমস্যার কারণেও মাথার পেছনে ব্যথা হতে পারে। তাই শরীরে যদি কোনো সমস্যা থেকে থাকে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে সারিয়ে তোলার চেষ্টা করুন। তাহলে এ সমস্যা থেকে অনেকটাই মুক্তি মিলতে পারে।

ঘুম কম হওয়া

পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে আমাদের শরীরে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে একটি হচ্ছে মাথার পেছনে ব্যথা হওয়া। ঘুম কম হলে শরীর দুর্বল হয়ে পড়বে। সেই সঙ্গে ঘাড়ে ব্যথা, মাথাব্যথা এবং বমি বমি ভাব হতে পারে।

ধূমপান

ধূমপান আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপান করলে ঘুম কমে যায় এবং টেনশন বেশি হওয়ার আশঙ্কা থাকে। আর টেনশন মানেই মাথার পেছনে ব্যথার কারণ। তাই নিজেকে ভালো রাখতে চাইলে ধূমপান ছাড়ুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১০

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১১

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১২

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৩

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৪

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৫

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৬

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৭

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৮

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৯

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

২০
X