কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ০৪:০৭ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ
চিকিৎসকদের জামিন

বিকেল থেকেই চলবে প্রাইভেট চেম্বার ও অপারেশন

বিকেল থেকেই চলবে প্রাইভেট চেম্বার ও অপারেশন

সেন্ট্রাল হসপিটালে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার দুই চিকিৎসক ডা. শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও ডা. মুনা সাহা জামিন পেয়েছেন। জামিন মঞ্জুর হওয়ায় আন্দোলন স্থগিত করেছেন চিকিৎসকরা। আজ থেকেই চিকিৎসকেরা প্রাইভেট চেম্বারে রোগী দেখবেন।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ কনফারেন্স রুমে ফেডারেশন অব প্রফেশনাল মেডিকেল স্পেসালিষ্ট সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত যৌথ সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এসব কথা বলেন।

আজ থেকে প্রাইভেট চেম্বার ও অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব সার্জন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

মহাপরিচালক বলেন, আপনারা জানেন আমাদের দুইজন চিকিৎসক গ্রেপ্তারের প্রতিবাদ আন্দোলন চলছে। ইতোমধ্যে খবর এসেছে ডা. শাহজাদী ও ডা. মুনা সাহার জামিন হয়েছে। এমতাবস্থায় আমরা আমাদের চলমান আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। সেইসাথে আজ থেকেই দেশের সব চিকিৎসক প্রাইভেট চেম্বার ও প্রাইভেট অপারেশন শুরু করবেন।

তিনি বলেন, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আমরা উচ্চ আদালতে একটি রিট করারও সিদ্ধান্ত নিয়েছি। সেই সাথে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন দ্রুত পাশ করার কথাও বলছি।

এসময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তররের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির, বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সব বিভিন্ন চিকিৎসক সোসাইটির নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১১

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৩

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৪

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৬

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৭

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৮

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৯

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

২০
X