কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৭:২৯ এএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

শাহজালাল ব্যাংকে চাকরির সুযোগ

শাহজালাল ব্যাংকে চাকরির সুযোগ

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে শিক্ষানবিশ কর্মকর্তা পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের দ্রুত আবেদন করতে হবে।

পদের নাম: শিক্ষানবিশ কর্মকর্তা। পদ সংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। উভয় পরীক্ষায় সিজিপিএ-৪ এর মধ্যে ন্যূনতম ৩ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর মধ্যে ন্যূনতম ৪.৫০ থাকতে হবে।

চাকরির ধরন: পূর্ণকালীন। বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নিয়োগের স্থান: দেশের যেকোনো জায়গা।

অন্যান্য শর্ত: প্রবেশনারি অফিসার হিসাবে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ থেকে ন্যূনতম ৫ বছরের জন্য শাহজালাল ব্যাংকে চাকরির করার জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড কার্যকর করতে হবে। যেসব প্রার্থীরা দেশের যেকোনো স্থানে কাজ করতে ইচ্ছুক নয়, তাদের আবেদন করার প্রয়োজন নেই।

নির্বাচন প্রক্রিয়া: সম্পূর্ণরূপে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষায় বসতে হবে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের চূড়ান্ত বাছাইয়ের জন্য দুই ধাপের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

নিয়োগ নীতি: নির্বাচিত প্রবেশনারি অফিসাররা ১ বছরের জন্য পরীক্ষায় থাকবেন।

বেতন: শিক্ষানবিশ থাকাকালীন প্রার্থীকে ৩৮,৫০০ টাকা মাসিক প্যাকেজ দেওয়া হবে। শিক্ষানবিশ মেয়াদ সফলভাবে সমাপ্ত হওয়ার পর প্রবেশনারি অফিসাররা সহকারী নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাবেন। তখন তাদের প্রাথমিক মাসিক বেতন হবে ৫২,৯৫৫ টাকা।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের www.bdjobs.com/sjibl এ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৫ আগস্ট, ২০২৩।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১০

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১১

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১২

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৩

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৪

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৫

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৬

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৭

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৮

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৯

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

২০
X