কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ছাড়া পেলেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলনের বক্তব্য রাখছেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ। ছবি : কালবেলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলনের বক্তব্য রাখছেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ। ছবি : কালবেলা

রাজধানীর শাহবাগ থানা থেকে ছাড়া পেয়েছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ। আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তিনি ছাড়া পান।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে শুভসহ কয়েকজনকে লাটিচার্জ করে আটক করে পুলিশ। পরে শুভ ছাড়া সবাইকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে থানা থেকে ছাড়া পেয়ে শুভর নেতৃত্বে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। আজ দুপুর একটার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় দাবি পূরণে আন্দোলনকারীরা আশাবাদী উল্লেখ করে শুভ বলেন, আমাদের প্রতিনিধি দল শুক্রবার শাহবাগ থানা পুলিশ সঙ্গে সাক্ষাৎ করেছে। থানার ওসি আমাদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করেছেন। সোমবার (১২ সেপ্টেম্বর) তিনি আমাদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন।

পরবর্তীতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সঙ্গে আমাদের সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন বলেও তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আমরা আশাবাদী যে, যৌক্তিক দাবি নিয়ে আমরা এতদিন রাজপথে আন্দোলন করেছি তা বাস্তবায়ন হবে।

তিনি আরও বলেন, গতকাল শাহবাগে পুলিশের সঙ্গে আমাদের কিছু অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে ভুল বুঝাবুঝির কারণে এই অপ্রীতিকর অবস্থা তৈরি হয়। শাহবাগ থানার ওসি আমাদের মন্ত্রণালয়ে একটি বৈঠকের আশ্বাস দিয়েছেন।

এর আগে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করার সিদ্ধান্ত নেয়। পরবর্তী পুলিশের বাধার মুখে পদযাত্রা স্থগিত করে শাগবাগ থানায় সবাই আত্মসমর্পণ করতে গেলে পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ করে। এই আন্দোলনের আহ্বায়ক শরিফুল হাসান শুভসহ ১২ জনকে আটক করে শাহবাগ থানা পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

পূর্ব শত্রুতার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যা

‘হৃদপিণ্ড ধুকধুক করে কাঁপছিল’

আশুরার দিন এশিয়ার দেশে ভূমিকম্প, কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা

ঐতিহাসিক হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

বিসিবিতে অর্থায়ন স্থগিত চান বুলবুল, আইসিসিতে দিলেন ১৪ পৃষ্ঠার চিঠি

প্যারাগুয়ের জালে কোনো গোল না দিয়েও নকআউটে অস্ট্রেলিয়া

বিশ্ব মাদকবিরোধী দিবস: টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি

১০

প্রথমার্ধে তুরস্কের বিপক্ষে ২-১ গোলে পিছিয়ে যুক্তরাষ্ট্র

১১

শেষ মুহূর্তের গোলে তুরস্কের জয়, হেরেও নকআউটে যুক্তরাষ্ট্র

১২

পবিত্র আশুরা উপলক্ষে মালদ্বীপে দোয়া-মিলাদ মাহফিল

১৩

ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনাকে বিশ্বকাপের সেরা বললেন জাপান কোচ

১৪

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

১৫

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

১৬

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

১৭

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

১৮

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

১৯

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

২০
X