ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৩ পিএম
অনলাইন সংস্করণ

এক সপ্তাহের জন্য আন্দোলন স্থগিত চাকরির বয়স ৩৫ প্রত্যাশীদের

মঙ্গলবার বিকেলে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আন্দোলনের আহ্বায়ক শরিফুল হাসান শুভ। ছবি : কালবেলা
মঙ্গলবার বিকেলে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আন্দোলনের আহ্বায়ক শরিফুল হাসান শুভ। ছবি : কালবেলা

আগামী এক সপ্তাহের জন্য লাগাতার কর্মসূচি স্থগিত করেছে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে সাক্ষাৎতের পর বিকেলে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আন্দোলনের আহ্বায়ক শরিফুল হাসান শুভ।

এ সময় শরিফুল হাসান শুভ বলেন, আমরা দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে আন্দোলন করে যাচ্ছি। এ আন্দোলন করতে গিয়ে আমরা নানাভাবে হামলা মামলার শিকার। সদ্য বহিস্কৃত এডিসি হারুনের হাতে মাইর খেয়েছি। আমাদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে পুলিশ বারবার আমাদের বাধা দিয়েছে। সর্বশেষ গত ৩০ আগস্ট থেকে আমাদের লাগাতার কর্মসূচির অংশ হিসেবে আমরা বেশ কয়েকবার জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎতের সুযোগ চাইলেও আমাদের তা দেওয়া হয় নাই। গত ৭ সেপ্টেম্বর শাহবাগে আমাদেরকে নির্মমভাবে পেটানো হয়।

তিনি বলেন, অবশেষে আজ আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাই। আমরা প্রতিমন্ত্রীর কাছে আমাদের উপর চলা নির্মম নির্যাতন ও আমাদের দাবির যৌক্তিকতা তুলে ধরেছি। ২০১৮ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারে উল্লেখিত চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কথা তুলে ধরেছি। পাশাপাশি করোনাকালীন সময়ে ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে যে ব্যাক ডেইট দেয়া হয়েছে তার অবৈধতা তুলে ধরেছি। আমরা জানতে পেরেছি আগামী সোমবার মন্ত্রিপরিষদের একটি মিটিং রয়েছে। আমরা শিক্ষার্থী সমাজ আশাবাদী যে উক্ত মিটিংয়ে তিনি আমাদের দাবির যৌক্তিকতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। আগামী বুধবারের মধ্যে যদি আমরা কোন ফলাফল না পাই তাহলে বুধবার থেকে আবার শান্তিপূর্ণ কর্মসূচির ডাক দিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়ন তহবিল থেকে ১০ শতাংশ কমিশন দাবি ইউপি সচিবের

চীনের প্রেসিডেন্টের সঙ্গে শুভেচ্ছা বিনিময় নিয়ে তারেক রহমানের পোস্ট

যুদ্ধের আবহে ইরান ও লেবাননে শোক ও প্রার্থনায় পবিত্র আশুরা পালন

ভেনেজুয়েলায় ধসে পড়ল বিলাসবহুল হোটেল, ভেতরে ছিলেন খেলোয়াড়দের স্বজনরা

বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে বাসায় ফিরে বাবার মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বাকিংহাম প্যালেসে থাকবেন না রাজা চার্লস

খুঁজে পাওয়া যাচ্ছে না আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

তিয়েনআনমেন স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুষ্পস্তবক অর্পণ

নকআউটে ওঠার লড়াইয়ে মাঠে নেমেছে প্যারাগুয়ে-অস্ট্রেলিয়া

১০

তাজিয়া মিছিল: রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

১১

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তুরস্কের দুর্দান্ত প্রত্যাবর্তন, শুরুতেই ১-১ গোল

১২

পবিত্র আশুরা আজ

১৩

জার্মানির প্রথম পরাজয়ে বিশ্বকাপে বড় অঘটন, নকআউটে ইকুয়েডর

১৪

‘শেখ হাসিনা দেশকে কারাগারে পরিণত করেছিল’

১৫

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

১৬

সুইডেনের বিপক্ষে ড্র / নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে ফুটবল পরাশক্তি

১৭

দেশের ১৪ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

তিউনিসিয়াকে হারিয়ে দাপটের সঙ্গে নকআউটে ডাচরা

২০
X