কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) যুগ্মসচিব আনন্দ কুমার বিশ্বাসের সই করা এ বিজ্ঞপ্তি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পাবেন ৩ হাজার ১৪০ জন প্রার্থী। গত ১০টি বিসিএসের হিসেবে এবারই রেকর্ড সংখ্যক পদে বিজ্ঞপ্তি দেওয়া হলো। এর মধ্যে সবচেয়ে বেশি এক হাজার ৬৯৮টি পদ স্বাস্থ্য ক্যাডারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে শূন্যপদসমূহ প্রতিযোগিতামূলক ৪৬তম বিসিএস পরীক্ষা-২০২৩ এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হলো। আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদন সম্পন্ন হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে প্রার্থীদের ফি জমাদান সম্পন্ন করতে হবে। ফি জমাদানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ থাকবে প্রার্থীদের। ফি জমাদানের পর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না। এ ছাড়াও আবেদনের জন্য শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে পর্যাপ্ত সময় নিয়ে আবেদন করতে প্রার্থীদের পরামর্শ জানিয়েছে পিএসসি। ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১০

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১১

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১২

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৩

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৪

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৫

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৬

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৭

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

১৮

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

২০
X