বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকে দ্বিতীয় ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ ফেব্রুয়ারি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। সকাল সাড়ে ৮টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের আওতাধীন জেলাসমূহ থেকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৩ এর ২য় গ্রুপের আওতাধীন জেলাসমূহের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। এদিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নিজ নিজ জেলা পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টার মধ্যে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। প্রার্থীদের মোবাইলে ০১৫৫২-১৪৬-০৫৬ নম্বর হতে প্রবেশপত্র ডাউনলোডের ক্ষুদে বার্তা পাঠানো হবে।

আগামীকাল শুক্রবার (২৬ জানুয়ারি) থেকে প্রার্থীরা admit.dpe.gov.bd ওয়েবসাইট থেকে ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রের রঙিন কপি সংগ্রহ করতে হবে।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন ৪ লাখ ৩৯ হাজার ৪৩৮ জন প্রার্থী।

এর আগে, গত বছর ৮ ডিসেম্বর প্রথম ধাপে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন জেলাগুলোতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৭৯ জন এবং পরীক্ষার কেন্দ্র ছিল ৫৩৫টি। প্রথম ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৩৩৭ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১০

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১১

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১২

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৩

পর্তুগালের একাদশ ঘোষণা

১৪

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৫

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৬

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৭

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৮

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৯

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

২০
X