কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০১:১০ পিএম
অনলাইন সংস্করণ

রান্নাকে সহজ ও সুস্বাদু করার ৩ ট্রিকস

ফাইল ছবি
ফাইল ছবি

রান্না শুধু দৈনন্দিন কাজ নয়, এটা মনের সুখ আর সৃজনশীলতারও জায়গা। একটু বুদ্ধি আর ছোট কিছু টিপস জানলে ঘরোয়া রান্নাও রেস্টুরেন্টের মতো সুস্বাদু হয়ে উঠতে পারে। আজ জানুন তিনটি সহজ, ব্যবহারযোগ্য কিচেন টিপস, যা আলুর তরকারি, স্যুপ বা অমলেট - সবকিছুকেই আরও মজাদার ও নিখুঁত করবে।

আলুর তরকারিতে বাড়ান রেস্টুরেন্ট–স্টাইল ফ্লেভার

অনেক সময় আলুর তরকারিতে সেই হোটেলের গন্ধ আর রিচ স্বাদ আসে না। কিন্তু একটি ছোট কৌশলেই মিলবে টেস্ট বাড়ানোর ম্যাজিক, রান্নার শেষে ১ চামচ ঘি ও সামান্য গরম মসলা ছড়িয়ে দিন।

এতেই তরকারির ঘ্রাণ বেড়ে যায় কয়েকগুণ, আর তৈরি হয় হোটেল-স্টাইল স্বাদ। চাইলে ঘির বদলে সামান্য মাখনও ব্যবহার করতে পারেন।সুগন্ধ দারুণ হবে।

টমেটো স্যুপ করুন আরও ঘন, ক্রিমি ও মজাদার

পানসে বা পাতলা স্যুপ খেতে যেমন ভালো লাগে না, তেমনি কর্ন ফ্লাওয়ার সবসময় ব্যবহার করতে চাই না। তাই আরও স্বাস্থ্যকর ও সহজ উপায়ে। একটি সিদ্ধ আলু ব্লেন্ড করে স্যুপে মেশান।

এতে স্যুপ স্বাভাবিকভাবে ঘন হবে, মসৃণতা বাড়বে এবং আলুর স্বাদ টমেটোর টকভাবকে ব্যালান্স করবে। আরও রিচ করতে চাইলে সামান্য হেলদি ক্রিম বা দুধ যোগ করলে স্যুপ হবে আরও স্মুথ ও রেস্টুরেন্ট-স্টাইল।

নরম, ফ্লাফি অমলেটের সহজ রহস্য

ফুলে ওঠা, নরম অমলেট বানাতে অনেকেই বিভিন্ন কৌশল চেষ্টা করেন। কিন্তু সবচেয়ে সহজ ট্রিক হলো, ডিম ফেটানোর সময় ১-২ চামচ গরম পানি মেশান।

এতে অমলেটের ভেতরে বাতাস ঢোকে বেশি, ফলে সেটি হয় লাইট, ফ্লাফি এবং সুন্দরভাবে ফুলে-ওঠা। চাইলে ডিম ফেটানোর সময় একটু দুধ মিশিয়েও নরমতা বাড়াতে পারেন।

রান্নায় বড় পরিবর্তন আনতে বড় কিছু দরকার নেই। এ তিনটি ছোট কিচেন টিপস আপনার প্রতিদিনের রান্নায় দেবে সহজতা ও বাড়তি স্বাদ। আজই চেষ্টা করে দেখুন, পার্থক্য টের পাবেন প্রথম চামচেই!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X