বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:০০ এএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ১০:২৩ এএম
অনলাইন সংস্করণ

গরমে সুস্থ থাকতে খালি পেটে মেথি পানি খাওয়ার উপকারিতা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রান্নাঘরের পরিচিত এক উপাদান মেথি, ছোট ছোট দানার মধ্যেই লুকিয়ে আছে অসাধারণ ভেষজ শক্তি। বিশেষ করে গরমের এই সময়ে সকালে খালি পেটে মেথি ভেজানো পানি পান করলে শরীর পায় প্রাকৃতিক সতেজতা ও সুরক্ষা।

প্রাচীনকাল থেকে ব্যবহৃত এই ভেষজ উপাদান আজও বিশেষজ্ঞদের কাছে সমানভাবে সমাদৃত। তবে উপকার পেতে হলে সঠিক পরিমাণে, প্রতিদিন আধা কাপই যথেষ্ট। পুষ্টিবিদদের মতে, মেথিতে রয়েছে ভিটামিন কে, থায়ামিন, ফোলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, নিয়াসিন, ভিটামিন এ, বি আর খনিজের মধ্যে রয়েছে কপার, পটাশিয়াম, ক্যালশিয়াম, আয়রন, সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে আসুন জেনে নিই, নিয়মিত মেথি পানি খাওয়ার কিছু উপকারিতার কথা— ১. কোষ্ঠকাঠিন্য : আমাদের জীবনযাপনে এখন এই সমস্যা যেন সবারই। তাই কোষ্টকাঠিন্যের সমস্যা দূর করতে মেথি খেতে পারেন। আসলে এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা হজম ক্ষমতা বাড়ায়। সকালে খেলে উপকারটা বেশি পাওয়া যায়। তাই সারারাত পানিতে ভিজিয়ে সকালে পান করুন মেথি পানি। ২. ওজন কমানো : প্রতিদিন সকালে খালি পেটে মেথি ভেজানো পানি খাওয়ার অভ্যাস করলে শরীরে ফাইবারের মাত্রা বাড়তে শুরু করে। ফলে স্বাভাবিকভাবেই ক্ষুধা কমে, যা ওজন কমতে সাহায্য করে। ৩. ক্যানসার : মেথি দানা ক্যানসারের মতো রোগের প্রকোপও কমায়। মেথি শরীরে ক্যানসারের টিস্যু বাড়তে দেয় না। তবে নিয়মিত খেলে ফল পাওয়া যায়। ৪. কালো দাগ : নিয়মিত মেথি খেলে ত্বকের ছোপ ছোপ বিভিন্ন ধরনের কালো দাগ দূর হয়। তাই ত্বক সুন্দর রাখতে নিয়মিত খেতে পারেন মেথি পানি। ৫. চুল : স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্যও মেথি পানি ব্যবহার করতে পারেন। এতে চুল পড়া কমবে আর চুল হবে মজবুত। ৬। শরীরের তাপ কমে : মেথি ভেজানো পানিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও আয়রন থাকে। তাই এটি পান করলে কোনো ক্ষতি হয় না বরং শরীরের তাপ কমে। মেথি খাওয়ার নিয়ম ১. একটি গ্লাসে সারা রাত মেথি ভিজিয়ে রাখুন। সকালে পানিটা ছেঁকে পান করুন। ২. তাৎক্ষণিক খাওয়ার জন্য কুসুম গরম পানিতে ভিজিয়েও মেথি পানি খেতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকারের বড় পরীক্ষা আজ

জ্যৈষ্ঠের শেষে বর্ষার আগমনী বার্তা

কাপ্তাইয়ে ক্যানসার আক্রান্ত তংচংগ্যা পরিবারকে প্রতিমন্ত্রী হেলালের আর্থিক সহায়তা

ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর : সব ধরনের আয় করমুক্ত, থাকছে না ভ্যাটও

টেনিস টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন

বাজেট ২০২৬-২০২৭ / অর্থনীতির চালিকাশক্তি কৃষিতে বরাদ্দ বাড়াতে হবে

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

বিএনপি নেতার মোটরসাইকেল চুরি করলেন আ.লীগ নেতা 

এক বছরের মধ্যে বাড়ি করতে পারবেন ঝিলমিল প্রকল্পের গ্রাহকরা: গণপূর্তমন্ত্রী

চীনা দূতাবাসের ডেপুটি চিফের সঙ্গে বিএনপি নেতা হুদার বৈঠক

১০

এমন প্রশ্ন করবেন না, বিদ্যুৎমন্ত্রী কেন নাটোরে বিয়ে করেননি : স্পিকার

১১

বিবিসির বিশেষজ্ঞদের দৃষ্টিতে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে যারা

১২

বিশ্বকাপ জার্সিতে আরেক দেশের পতাকা, নেপথ্যে যে কারণ

১৩

মেক্সিকো / বিশ্বকাপ উদ্বোধনী ম্যাচ উপলক্ষে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৪

ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

১৫

স্থানীয় সরকার নির্বাচনের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত

১৬

আমের হাটে ‘ঢলন’ সিন্ডিকেটে জিম্মি চাষি-ব্যবসায়ীরা

১৭

হেল্পলাইন ১০৯-এ কর্মরতরা ৩ বছর বেতন পান না : ডা. জাহিদ

১৮

ধর্মমন্ত্রী কায়কোবাদের সাক্ষাৎ / বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করলেন সৌদি হজমন্ত্রী

১৯

রাজনৈতিক নেতার পাশবিকতার শিকার কিশোরী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা!

২০
X