কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

এই ৬ অভ্যাস আছে? আগেভাগেই বুড়িয়ে যাবে আপনার ত্বক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেখতে বয়স কম, কিন্তু মুখে বয়সের ছাপ! আয়নায় তাকালে চোখের নিচে কালি, মুখে ক্লান্ত ভাব— এমন অভিজ্ঞতা অনেকেরই। অথচ এর পেছনে মূল কারণটা থাকে আমাদেরই অজান্তে গড়ে তোলা কিছু দৈনন্দিন অভ্যাসে। রাত জাগা, পর্যাপ্ত ঘুমের অভাব, খাবারে অনিয়ম, শরীরচর্চায় অলসতা— এসবই ধীরে ধীরে ত্বককে নিস্তেজ ও ঝুলে পড়া করে দেয়। ত্বকের যত দামি যত্নই নিন না কেন, এই ছোট ছোট ভুলগুলো না বদলালে তার ফলাফল দেখা দেবে আয়নায়, বয়সের আগেই।

চলুন জেনে নেওয়া যাক, কোন ৬টি অভ্যাস অজান্তেই ত্বকের তারুণ্য কেড়ে নিচ্ছে—

১. রাত জেগে মোবাইল স্ক্রল করা

রাতে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার এবং সকালে অ্যালার্মের শব্দে তাড়াহুড়া করে ওঠা, এই রুটিন ত্বকের সবচেয়ে বড় শত্রু। ঘুমের ঘাটতিতে শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না, ফলে ত্বক হয়ে পড়ে নিষ্প্রাণ ও ক্লান্ত। তাই মোবাইল দূরে রেখে প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমানো উচিত।

২. বেশি মিষ্টি ও প্রসেসড খাবার খাওয়া

চিনি ও প্রক্রিয়াজাত খাবার শরীরের পাশাপাশি ত্বকেরও শত্রু। এগুলো ত্বকের কোলাজেন ভেঙে দেয়, ফলে ত্বক তার স্থিতিস্থাপকতা হারায়। তাই খাবারে রাখুন ফলমূল, শাকসবজি ও বাদামজাতীয় খাবার।

৩. পর্যাপ্ত পানি না খাওয়া

দিনভর ব্যস্ততায় অনেকেই পানি খেতে ভুলে যান। অথচ পর্যাপ্ত পানি ত্বককে রাখে আর্দ্র, মসৃণ ও টানটান। তাই প্রতিদিন কমপক্ষে ৮-১০ গ্লাস পানি পান করুন।

৪. শরীরচর্চায় অনীহা

একটানা বসে কাজ করা বা মোবাইল স্ক্রল করায় রক্তসঞ্চালন কমে যায়, যার প্রভাব পড়ে ত্বকের উজ্জ্বলতায়। প্রতিদিন অন্তত ১০ মিনিট শরীরচর্চা বা যোগব্যায়াম করুন, তাতেই বাড়বে রক্তপ্রবাহ ও ত্বকের জেল্লা।

৫. মানসিক চাপ ও উদ্বেগে ভোগা

চাপ ও অবসাদ শরীরের হরমোনে প্রভাব ফেলে, ফলে ত্বকও ক্লান্ত দেখায়। তাই নিজেকে কিছুটা সময় দিন, হাঁটুন, গভীরভাবে শ্বাস নিন— মন ভালো থাকলে ত্বকও জ্বলে উঠবে।

৬. অতিরিক্ত ত্বকচর্চার সামগ্রী ব্যবহার

বাজারের প্রতিটি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার মানেই যে ভালো ফল মিলবে— তা নয়। বরং অতিরিক্ত প্রসাধনী ত্বকের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে। প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার, ততটুকুই ব্যবহার করুন।

এই ৬টি বদভ্যাস যদি আপনারও থেকে থাকে, এখনই বদলে ফেলুন। ত্বকের যত্ন মানেই দামি ক্রিম নয়; বরং সঠিক ঘুম, সঠিক খাবার ও সঠিক অভ্যাসই পারে ত্বকে ফিরিয়ে আনতে প্রাকৃতিক উজ্জ্বলতা।

সূত্র : সংবাদ প্রতিদিন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

পারফিউম থেকে আইপ্যাড, সতীর্থদের দামি উপহার দিতে ভালোবাসেন রোনালদো, কেন জানেন?

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ, অলৌকিকভাবে প্রাণে বাঁচল শিশুটি

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরার পরও লাইসেন্স বাতিল করেছি’

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

১০

প্রকাশ্যে নারীকে নির্যাতন, যুবদল নেতা বহিষ্কার

১১

তরুণদের হাতে নেতৃত্ব দিয়ে দেশ গড়তে চায় সরকার : মির্জা ফখরুল

১২

প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের

১৩

প্রীতি ফুটবল ম্যাচ / আর্জেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল

১৪

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দিকে ক্ষমা করলেন ইরানের সর্বোচ্চ নেতা

১৫

লেকে গোসল করতে নেমে ভগ্নিপতি ও শ্যালক-শ্যালিকার মৃত্যু

১৬

ঢাকা ওয়াসার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

ইরানিরা আমেরিকানদের মোটেই বিশ্বাস করে না

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে মিরাজ কি খেলবেন?

১৯

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

২০
X