কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৯:২২ এএম
আপডেট : ১৩ জুন ২০২৩, ০৯:৫২ এএম
অনলাইন সংস্করণ

আজকের এই দিনে ইতিহাসের স্মরণীয় ঘটনাবলি

আজকের এই দিনে ইতিহাসের স্মরণীয় ঘটনাবলি

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে।

বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে ইতিহাসে আজ মঙ্গলবার দিনটিও অনেক গুরুত্বপূর্ণ। তাই চলুন, একনজরে দেখা নেওয়া যাক ইতিহাসের আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৫২৫ - রোমান ক্যাথলিক চার্চের নিয়ম ভেঙে মার্টিন লুথার বিয়ে করেন ক্যাথরিনা ভনভরাকে।

১৭৫৭ - রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন।

১৮৫৭ - লর্ড ক্যানিং সংবাদপত্র আইন চালু করেন।

১৮৭৮ - ইউরোপের মুখ্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে বার্লিন কংগ্রেস শুরু হয়।

১৯০০ - চীনে বক্সার বিদ্রোহ শুরু হয়।

১৯০৬ - ব্রিটেনের পশ্চিমাঞ্চলীয় আয়ারল্যান্ড দ্বীপে আয়ারল্যান্ড রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা শিনফেন আত্মপ্রকাশ করে।

১৯২১ - ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যাপক আন্দোলনের সূচনা হয়।

১৯৩৪ - এডলফ হিটলার ও বেনিটো মুসোলিনি দুজনের সাক্ষাৎ হয়েছিল ইতালির ভেনাসে।

১৯৪৩ - ফ্রান্সের জাতীয় মুক্তি কমিটি গঠিত হয়।

১৯৪৪ - জার্মানি প্রথমবারের মতো ব্রিটেনকে লক্ষ্য করে ভি-ওয়ান নামের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

১৯৫৩ - কলম্বিয়ায় জেনারেল গুস্তাভো রোজাস পিনিল্লার নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট লরেয়ানো গোমেজের সরকার উৎখাত।

১৯৫৬ - সর্বশেষ ব্রিটিশ সেনাদল সুয়েজ ত্যাগ করে।

১৯৭১ - অস্ট্রেলিয়ার সিডনিতে জি. বডরিক নামের এক মহিলা একসঙ্গে ৯ সন্তানের জন্ম দেয়। এর মধ্যে ২ ছেলে ও ৪ মেয়ে বেঁচে যায়।

১৯৭৪ - ইয়েমেনে সেনাবাহিনীর ক্ষমতা দখল।

১৯৭৮ - লেবানন থেকে ইসরায়েল তার সেনা প্রত্যাহার করে।

১৯৮২ - সৌদি বাদশাহ খালেদের ইন্তেকাল। যুবরাজ ফাহাদের সিংহাসনে আরোহণ।

১৯৮৩ - ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়।

১৯৯৩ - কিম ক্যাম্পবেল কানাডার প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত।

২০০২ - যুক্তরাষ্ট্র অ্যান্টিব্যালিস্টিক মিসাইল চুক্তি প্রত্যাহার করে।

২০০৭ - বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে দুটি চাঁদাবাজির মামলা করা হয়।

জন্ম

১৮৩১ - জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী।

১৮৬৫ - নোবেলজয়ী (১৯২৩) আইরিশ সাহিত্যিক উইলিয়াম বাটলার ইয়েটস।

১৯৪০ - জার্মান গায়িকা সারাহ কোনর।

১৯৪৪ - জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন।

১৯৫৩ - আমেরিকান অভিনেতা টিম অ্যালেন।

মৃত্যু

১৬৯৫ - ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি জন লাফুনতান।

১৯৩২ - বিপ্লবী নির্মলকুমার সেন।

২০১২ - উপমহাদেশের কিংবদন্তি গজল সম্রাট মেহেদি হাসান।

২০১৫ - নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচমাইক শ্রিম্পটন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগমগঞ্জে তরুণকে কুপিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ২

উপকূলে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত

অস্ত্র নিয়ে হামলা: আহত জামায়াত নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

‘নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেবে ব্রাজিল’

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌ যোগাযোগ বন্ধ

ভারতে অনুপ্রবেশকালে সীমান্তে আটক ১

ট্রাম্পের আঙ্কারা সফর / এরদোয়ানকে ‘খুশি’ করতে ৪০টি যুদ্ধবিমানের ইঞ্জিন দিতে পারে যুক্তরাষ্ট্র

রাতের আঁধারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা 

ডেঙ্গু রোগীদের হাসপাতাল থেকে পালানো ঠেকাতে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

১০

দুদকের ডিজি মোতাহার হোসেন এবার যুব উন্নয়ন অধিদপ্তরে

১১

কালবেলার সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ

১২

ভেবেছিলাম খামেনিকে মানুষ ঘৃণা করে: ট্রাম্প

১৩

কয়েক ঘণ্টার মধ্যে তাণ্ডব চালাতে পারে ‘অতি বিপজ্জনক’ টাইফুন 

১৪

অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আ.লীগ: চিফ প্রসিকিউটর

১৫

মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর গুলি অপসারণ

১৬

‘তুমি অসাধারণ, তোমাকে নিয়ে গর্ব করা উচিত’

১৭

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইরাল প্রশ্নপত্রের নেপথ্যে

১৮

স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

১৯

‘এবারের গণবিপ্লব হবে ধর্মব্যবসা ও উগ্রবাদের বিরুদ্ধে’

২০
X