কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৯:১০ এএম
অনলাইন সংস্করণ

৩০ পেরিয়ে গেলেও বয়স ধরে রাখুন চার পদ্ধতিতে

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বয়স বাড়লেও কি ২৫-এর তরুণীর মতো উজ্জ্বল এবং টানটান ত্বক পাওয়া সম্ভব? বহু পাঠকের মনেই এই ধরনের প্রশ্ন ঘুরে ফিরে আসে। আপনাকে বলে রাখি, এর উত্তরটি ‘হ্যাঁ’। তবে এমন ত্বক পেতে আপনাকে সঠিক স্কিনকেয়ার রুটিন ফলো করতে হবে! তবেই কিন্তু সিফল মিলবে। আর ঠিক এই কারণেই বিশেষজ্ঞরা নিয়মিত ত্বকের যত্ন নেওয়ার পরামর্শ দেন।

চল্লিশ বছরের পরেও দাগছোপ এবং বলিরেখা মুক্ত ত্বক পেতে ৩০ বছর থেকেই বিশেষ উপায়ে ত্বকের যত্ন নিতে হবে, ব্যবহার করতে অ্যান্টিএজিং স্কিনকেয়ার প্রোডাক্টও।

দিনের বেলাতেও যেমন ত্বকের যত্ন নিতে হবে, রাতে শুতে যাওয়ার আগেও বিশেষ কিছু উপাদান ত্বকে লাগাতে ভুলবেন না, এক্ষেত্রে যে যে টিপস মেনে চলতে হবে, সেগুলি হলো

ডাবল ক্লিনজিং জরুরি ডাবল ক্লিনজিংয়ের অর্থ দুবার মুখ পরিষ্কার করা। মেকআপ করা থাকলে প্রথমে অয়েল বেসড ক্লিনজারের সাহায্যে মুখ পরিষ্কার করতে হবে। তারপর ভালো করে মুখ ধুয়ে নিতে হবে।

রেগুলার ফেসওয়াশ ব্যবহার করলেই হবে। খেয়াল রাখবেন, মুখের এবং গলার প্রতিটি অংশই যেন পরিষ্কার হয়। ক্লিনজিংয়ের পরে মিনিট দুয়েক অপেক্ষা করতে ভুলবেন না।

হাইড্রেটিং টোনার ব্যবহার করা আবশ্যক শুষ্ক ত্বকে বার্ধক্যের ছাপ পড়ে তাড়াতাড়ি। ত্বকের টানটান ভাব হারিয়ে যায়। উজ্জ্বলতাতেও ঘাটতি পড়ে। তাই উজ্জ্বল ত্বক পেতে আর্দ্রতার মাত্রাও ঠিক রাখা প্রয়োজন। তাই নিয়মিত হাইড্রেটিং টোনার ব্যবহার করতে হবে। একটি কটন প্যাডে পরিমাণ মতো টোনার নিয়ে মুখে লাগিয়ে নিন। ব্য়াস, তাহলেই আর কোনও চিন্তা থাকবে না।

রেটিনল সিরাম ৩০ বছরে পা দিয়েই আপনার স্কিনকেয়ার রুটিনে যোগ করুন রেটিনল। এই উপাদান আপনার ত্বককে এক্সফোলিয়েট করে। ত্বকের অন্দরে কোলাজেনের উৎপাদনও বাড়াবে।

আরও পড়ুন : ওজন কমাবে পানি

টোনার লাগানোর পরে আপনি রেটিনল সিরাম ব্যবহার করতে পারেন। এই সিরাম নিয়মিত ব্যবহার করতে হবে, তবেই কিন্তু উপকার মিলবে।

আই ক্রিমও জরুরি মুখের অন্যান্য অংশের মতোই চোখের চারপাশের ত্বকেরও বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। নাহলেই চওড়া হবে ডার্ক সার্কেল। বলিরেখাও প্রকট হতে শুরু করবে।

প্রতি রাতে শুতে যাওয়ার আগে আই ক্রিম লাগান। ত্বক ভালো থাকবে। রেটিনল, নিয়াসিনামাইড সমৃদ্ধ আই ক্রিম বেছে নিতে পারেন। এই উপাদানগুলি অ্যান্টিএজিং এজেন্ট হিসেবে কাজ করে।

এই জিনিসটিও ভুলবেন না রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই নাইট ক্রিম লাগিয়ে নিন। অ্যান্টিএজিং উপাদান সমৃদ্ধ ময়শ্চারাইজিং নাইট ক্রিম বেছে নিন। তৈলাক্ত ত্বকে জেল বেসড বা ওয়াটার বেসড নাইট ক্রিম লাগান। নাইট ক্রিমে ভিটামিন এ এবং সি থাকে, সেদিকে নজর রাখবেন।

এই প্রতিটি উপাদান ত্বকে নিয়মিত লাগালেই উপকার পাবেন আপনি। ৩০ বছর পেরতেই যদি এভাবে ত্বকের যত্ন নিতে পারেন, ৪০-এর পরেও আপনাকে ত্বকের উজ্জ্বলতা নিয়ে চিন্তা করতে হবে না! ৩০ পেরলে অ্যান্টি এজিং মর্নিং স্কিনকেয়ার রুটিন কেমন হওয়া উচিত, তাও কি জানতে চান? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১২

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৩

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৪

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৬

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৭

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৮

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৯

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

২০
X