কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

প্রাক্তনের খোঁজ নেওয়ার দিন আজ

অনেকেরই হয়তো কৌতূহল জাগে পেছনে ফেলে আসা মানুষটার খোঁজ নিতে। ছবি : সংগৃহীত
অনেকেরই হয়তো কৌতূহল জাগে পেছনে ফেলে আসা মানুষটার খোঁজ নিতে। ছবি : সংগৃহীত

প্রাক্তনের সঙ্গে যোগাযোগ আছে এমন মানুষের সংখ্যা খুবই কম। যে মানুষটা এক সময় সবার চেয়ে প্রিয় ছিল, যার সঙ্গে কাটত সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো, সে মানুষটার সঙ্গেই ব্রেকআপের পর আর হয়তো যোগাযোগ করা হয়ে ওঠেনি। তবে অনেকেরই হয়তো কৌতূহল জাগে পেছনে ফেলে আসা সেই মানুষটির খোঁজ নিতে।

যদি আপনার মাঝেও এমন কৌতূহল থেকে থাকে, তবে হারিয়ে ফেলা সেই প্রিয় মানুষকে পাঠাতে পারেন এসএমএস।

আজ ‘টেক্সট ইওর এক্স ডে’ বা প্রাক্তনকে টেক্সট পাঠানো দিবস।

যুক্তরাষ্ট্রে প্রতি বছর ৩০ অক্টোবর ‘ন্যাশনাল টেক্সট ইয়োর এক্স ডে’ পালন করা হয়।

দিবসটি আপনিও চাইলে উদযাপন করতে পারেন। খোঁজ নিতে পারেন আপনার প্রিয় মানুষটির। আপনার মনে জমে থাকা কথাগুলো চিন্তা করুন, তারপর অতীতের মানুষটাকে তা পাঠিয়ে দিতে পারেন।

অতীত সম্পর্ক নিয়ে ভাবতে মানুষকে সাহায্য করতে দিবসটি পালন করা হয়ে থাকে। ফেলে আসা সম্পর্কের মানুষগুলো কেমন আছেন তা জানার কৌতূহল দূর করাও দিবসটির আরেকটি লক্ষ্য। অতীতে তিনি আপনাকে কতটা কষ্ট দিয়েছেন তা নিয়ে আজ না ভাবাই ভালো। বরং তিনি আপনার জীবনকে কতটা রাঙিয়ে তুলেছিলেন তা আনন্দের সঙ্গে মনে করিয়ে দিতে পারেন এসএমএস পাঠিয়ে।

১৯৮৪ সালে জার্মানিতে টেক্সটিং বা এসএমএসের (সংক্ষিপ্ত বার্তা) ধারণা বিকশিত হলেও কার্যকর হতে কয়েক বছর সময় লেগেছিল। ২২ বছর বয়সী এক প্রকৌশলী ১৯৯২ সালের ডিসেম্বরে কম্পিউটার ব্যবহার করে মোবাইল ফোনে ‘মেরি ক্রিসমাস’ লিখে পাঠান।

প্রযুক্তি ও সংস্কৃতি তখন থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। এসএমএস হয়ে উঠেছে আধুনিক যোগাযোগের সর্বাধিক ব্যবহৃত ফর্ম। বিশেষ করে ৬০ বছরের কম বয়সীরা এটি সবচেয়ে বেশি ব্যবহার করে।

বর্তমানে মানুষ পরিবারের সদস্য, সহকর্মী ও বন্ধুদের এসএমএস পাঠালেও প্রাক্তন প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধবী, স্বামী-স্ত্রী সাধারণত একে অপরকে এসএমএস দেন না। এজন্য প্রাক্তনদের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করতে এ দিবসটি পালন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে: শ্রমমন্ত্রী

অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

জামিন পেলেন ‘গরিবের ডাক্তার’ মিশু

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের 

ধূমপান ও তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে ডিএনসিসি বদ্ধপরিকর

চলমান তাপপ্রবাহ কমবে কি না, জানাল আবহাওয়া অফিস

‘সুখকর নয়’ জাপানের সঙ্গে ব্রাজিলের শেষবারের স্মৃতি

কুড়িগ্রামে পানিবন্দি ২০ গ্রামের মানুষ

রাবিতে ছাত্রদলের সিট দখলে ছাত্রশিবিরের মানববন্ধন 

অভিনেত্রীর পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ, নির্মাতা বলছেন ভিন্ন কথা

১০

বিশ্বসেরা ব্র্যান্ড থেকে বাংলাদেশের শিক্ষা: একবিংশ শতাব্দীর উন্নয়নের নতুন পাঠ

১১

সেবা নিতে এসে মানুষ যেন হয়রানি না হন : নরসিংদী জেলা প্রশাসক

১২

সোনালী ব্যাংক ও ল্যাবএইডের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

১৩

কবে কোথায় হতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা? 

১৪

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৫

স্বেচ্ছাসেবক দল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল 

১৬

এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

১৭

শাহ্ সিমেন্টের ‘আর্কিটেকচার: কানেক্টিং গ্লোবাল মডারনিটি উইথ লোকাল আইডেন্টিটি’ সেমিনার

১৮

চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যার অভিযোগ

১৯

গ্রুপ পর্বের সেরা একাদশ ঘোষণা করল অপ্টা

২০
X