টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

আগামীর বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : টুকু

দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দেন সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : কালবেলা

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনের নির্বাচনের জন্য কাজ করতে হবে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে শহরের শহীদ মিনারে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় টুকু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এ ছাড়াও তিনি এ দেশের মানুষের অধিকার আদায়ে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন। কখনো তিনি অন্যায়ের কাছে আপস করেননি। আজ সেই নেত্রী আমাদের মাঝে নেই। এতে বাংলাদেশ আজ অভিভাবক হারিয়েছে। বিশ্বের মানচিত্রে এত বড় জানাজা ইতোপূর্বে কারো হয়নি। একজন ভালো মানুষের জানাজায় এত মানুষের উপস্থিতি তা প্রমাণ করে দিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ এ মুহূর্তে বিএনপির বিকল্প কোনো কিছু ভাবছে না। কারণ এই মুহূর্তে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। এদেশের মানুষ মনে করেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। তারেক রহমান ক্ষমতা এলে মানুষ তার গণতন্ত্রের অধিকার ফিরে পাবে। সেই সঙ্গে বাকস্বাধীনতাও রক্ষা পাবে।

টুকু আরও বলেন, আমি নির্বাচিত হলে এই টাঙ্গাইলকে মডেল টাঙ্গাইল হিসেবে গড়ে তুলবো। সেই সঙ্গে চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক এবং কিশোর গ্যাং মুক্ত টাঙ্গাইল গড়ে তুলবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X