কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০১:৫৩ পিএম
আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আজ বোতাম দিবস, কেন?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তোমার হাত থেকে লাগানো শেষ বোতামটা ছিঁড়ে গেছে। আমার বুকের শার্টের সঙ্গে যেমন, ঠিক তেমনই তোমার স্নিগ্ধ উপস্থিতি আমার জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বোতামটা ঠিক করে আবার আগের মতো বুকে স্থাপন করতে পারো কি? তুমি তো জানো, তোমার হাতের স্পর্শে ছোট্ট এক টুকরো বোতামও হয়ে যায় নিখুঁত শিল্প। তুচ্ছ বস্তু, কিন্তু তাতে জড়িয়ে থাকে ভালোবাসা, গভীর স্মৃতি আর কিছু না বলা কথার ইতিহাস।

আজ ১৬ নভেম্বর, বোতাম দিবস। পৃথিবীর এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসটিকে সম্মান জানিয়ে ‘ন্যাশনাল বাটন সোসাইটি’ দিনটি উদযাপন শুরু করেছিল। কিন্তু আমাদের জীবনে বোতাম শুধুই একটি বস্তু নয়; এটি একেকটা সম্পর্কের প্রতীক, আবেগের নিঃশব্দ বাহক।

ছিঁড়ে যাওয়া বোতাম মানে যেন হারিয়ে যাওয়া একটি স্মৃতি। একসময় তুমি যত্ন করে বোতাম লাগাতে; তখন তোমার ঠোঁটের কোণে অভিমান মেশানো একটুখানি হাসি থাকত। তোমার মতো কে এরকম করে স্নিগ্ধ চোখে তাকিয়ে কিছুটা অভিমানে বোতামে আঙুল আরও ঠোঁটের স্পর্শে হাজার বিশুদ্ধ ভালোবাসায় স্থাপন করে দেবে আমার বুকের মাঝে।

আর এদিকে আমার মতো অপলক চোখে তোমার মাথায় চুলের ঘ্রাণ নেবে আর চুপি চুপি তোমার শ্বাস-প্রশ্বাস অনুভব করবে একান্তে শুধু- একান্তে বুকের মাঝে যেন বাইপাস সার্জারি হচ্ছে। যখন মৃত্যুর কথা ভুলে যাই কিছু সময়ের জন্য বা সময় থমকে দাঁড়ায়। আমার কী দোষ বলো যখন তুমি সারা পৃথিবীর মনোযোগ কেড়ে নিয়ে বুকের মাঝে ঢেলে দিয়েছো তোমাকে।

বোতাম হ্যাঁ বোতাম যেন জীবনের প্রতীক। একটা সংযোগ, একটা ভরসা। হুমায়ূন আহমেদের গল্প ‘একটি নীল বোতাম’-এ যেমন সেই ছোট্ট নীল বস্তুটি হয়ে উঠেছিল হারানো ভালোবাসার চিহ্ন হিসেবে। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই চন্দনকাঠের বোতামও ছিল অতীতের মিষ্টি স্মৃতির ধারক-বাহক।

আজ শার্টের বোতামটা ছিঁড়ে গেছে। মনে হচ্ছে, এই ছিঁড়ে যাওয়া বোতাম ঠিক করলেই যেন সব ঠিক হয়ে যাবে। সম্পর্কের মতোই তো! একবার ছিঁড়ে গেলে ঠিক করা যায়, তবে সেই প্রথম দিনটির মতো মসৃণ আর থাকে না। তবু আমরা চেষ্টা করি, স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।

তুমি কি আবার বোতামটা লাগিয়ে দিতে পারো? হয়তো সেটা সামান্য সময়ের জন্য, কিন্তু সেই স্পর্শ আর সেই মায়া আমাকে আবার কিছুক্ষণের জন্য ভুলিয়ে দেবে।

বোতাম শুধু একটি বস্তু নয়; এটি আমাদের জীবনের দৈনন্দিন অভিজ্ঞতার অংশ। প্রাচীন যুগে অলংকার হিসেবে ব্যবহৃত হলেও আজ এটি ফ্যাশন ও প্রয়োজনীয়তার মেলবন্ধন। ব্যাগ, গয়না, ফ্রেম এমনকি জুতাতেও এর ব্যবহার দেখা যায়। এর আকার-প্রকার যেমন বৈচিত্র্যময়, তেমনই বৈচিত্র্যময় এর সঙ্গে জড়িয়ে থাকা মানুষের আবেগ-অনুভূতি।

বিচ্ছেদ হয়তো চিরস্থায়ী, কিন্তু স্মৃতি চিরকাল জীবন্ত। আজ বোতাম দিবসে তুমি কি তোমার স্মৃতির সেই হারানো বোতামটা খুঁজে পাবে? কিংবা যাকে হারিয়েছো, তাকে মনে করে আবার নতুন করে জীবনের বোতামগুলো ঠিক করবে?

একটা বোতাম, একটা স্মৃতি, আর একটা জীবন। সব যেন পরস্পর জড়িয়ে থাকে আমাদের এই জীবনে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে মাথায় কাঁঠাল পড়ে মালির মৃত্যু

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত

৫ পরিবারকে বাঁশের বেড়া দিয়ে গৃহবন্দি করার অভিযোগ

যেভাবে বিশ্বকাপে ব্রাজিলকে ছাড়িয়ে গেলেন মেসি

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ছত্রাকযুক্ত রুটি বিতরণ 

রিমার্কের ‘ডাবল লাখপতিতে’ ভাগ্য খুললো সাতক্ষীরার শ্যামলের

মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে কত খরচ হচ্ছে?

‘আর্জেন্টিনা জিতলে ন্যাড়া হবো’, কথা রাখলেন ব্রাজিল সমর্থক

যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট

শ্যালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

১০

ইনস্টাগ্রামে পরিচয়, ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে কিশোরীকে ব্ল্যাকমেইল

১১

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

১২

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

১৩

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

১৪

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

১৫

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

১৬

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

১৭

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

১৮

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

১৯

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

২০
X