কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সিট বেল্টের এই ছোট্ট বোতামের রহস্য জানেন তো?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাড়িতে আমরা অসংখ্য ফিচারই ব্যবহার করি, আবার কিছু ফিচার প্রতিদিন চোখে পড়লেও কখনো তেমন মনোযোগ দিই না। ঠিক তেমনই একটি বিষয় হলো সিট বেল্টে থাকা ছোট্ট প্লাস্টিকের বোতাম। প্রায় সব গাড়িতেই এটি থাকে, কিন্তু বেশিরভাগ চালক বা যাত্রীই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন না। অথচ এই ছোট্ট বোতামটির আছে বেশ গুরুত্বপূর্ণ একটি কাজ।

বিশেষজ্ঞদের মতে, সিট বেল্টের এই ক্ষুদ্র বাটনটি আসলে সিট বেল্টের ল্যাচ বা ধাতব ক্লিপটিকে এক জায়গায় স্থির রাখতে সাহায্য করে। আপনি যখন সিট বেল্ট খুলে ফেলেন বা পরেন, তখন যাতে এই ল্যাচ প্লেট ইচ্ছেমতো নিচে নেমে না যায়, সেই নিশ্চয়তা দেয় এই স্টপ বাটন। ফলে বেল্ট ব্যবহার করা আরও সহজ হয় এবং প্রতিবারই একই অবস্থানে ল্যাচটি পাওয়া যায়।

গাড়ি নির্মাতারা জানান, বেল্টের সঠিক অ্যালাইনমেন্ট বজায় রাখতে দীর্ঘদিন ধরেই এই ছোট্ট প্লাস্টিকের পিস ব্যবহার করে আসছেন। এটি সিট বেল্টের অংশকে নিয়ন্ত্রণ করে এবং বেল্ট যেন এদিক-ওদিক স্লাইড না করে, তা নিশ্চিত করে। যদি ল্যাচ প্লেট খুব নিচে নেমে যায়, তাহলে বেল্টের অবস্থানও সঠিক থাকে না, যা ব্যবহারকারীর জন্য ঝামেলাজনক হতে পারে।

সাধারণত এই স্টপ বাটনটি ল্যাচ প্লেটের ঠিক নিচে বসানো থাকে। তবে কিছু সিট বেল্টে বাড়তি সুরক্ষার জন্য ল্যাচ প্লেটের ওপরে আরেকটি ছোট বোতামও দেওয়া হয়, যাতে এটি উপরে উঠেও না যেতে পারে।

এই ছোট্ট প্লাস্টিক পিসটিকে সিট বেল্ট স্টপার, স্টপ বাটন কিংবা সিট বেল্ট স্টপ বাটন— বিভিন্ন নামে ডাকা হয়। নাম যাই হোক, গাড়ির সিট বেল্টকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করার ক্ষেত্রে এর ভূমিকা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ।

সূত্র : জিও নিউজ

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X