কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪, ১০:৫৭ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১১:০১ এএম
অনলাইন সংস্করণ

আজ কেনাকাটা না করার দিন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কেনাকাট করতে পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে বের করা যাবে না। এমনও কিছু মানুষ আছেন যারা বছরের ৩৬৫ দিনই কিছু না কিছু কেনাকাটার চেষ্টা করেন। তবে বছরের আজকের দিনটিতে কেনাকাটা থেকে বিরত থাকার দিন। কেননা এ দিনটিকে ‘বাই নাথিং ডে’ বা কিছু না কেনার দিন বলা হয়।

প্রতি বছর নভেম্বর মাসের শেষ শুক্রবার অর্থাৎ ২৯ নভেম্বর 'ব্ল্যাক ফ্রাইডে' হিসেবে পালিত হয়। এই দিনটি যুক্তরাষ্ট্রে 'থ্যাঙ্কসগিভিং ডে'র পরের দিন পালিত হয়ে থাকে। এ দিনেই মার্কিনিরা আসন্ন বড়দিনের কেনাকাটা শুরু করে। বড় বড় ব্র্যান্ড থেকে শুরু করে সুপারশপে থাকে ছাড়ের ছড়াছড়ি। ব্ল্যাক ফ্রাইডের দিন তাই মানুষেরা রীতিমত পাগলের মতো কেনাকাটা করতে থাকে!

সময়ের সঙ্গে আমাদের দেশেও এ দিনের প্রভাব পরেছে। এখানেও অনেক প্রতিষ্ঠান ও অনলাইন দোকানগুলো এখন ‘ব্ল্যাক ফ্রাইডে সেল’ দিয়ে থাকে।

তবে মজার ব্যাপার হলো, এদিনটির প্রতিবাদস্বরূপ একইদিনে আরেকটি দিবস পালন হয়ে থাকে। ভোগবাদের বিরুদ্ধে প্রতিবাদের এ দিনকে বলা হয় ‘বাই নাথিং ডে’ বা কিছুই না কেনার দিন।

১৯৯২ সালের সেপ্টেম্বরে কানাডার ভ্যাঙ্কুভারে টেড ডেভ নামের একজন শিল্পী ‘বাই নথিং ডে’ প্রতিষ্ঠা করেছিলেন। মানুষকে একদিনের জন্য কেনাকাটা না করতে উৎসাহিত করে থাকে এ দিবসটি।

বর্তমানে উত্তর আমেরিকা, সুইডেন, ফিনল্যান্ড এবং যুক্তরাজ্যে একযোগে বাই নথিং ডে অনুষ্ঠিত হয়। এদিন সেখানকার অধিবাসীরা বিভিন্ন ধরনের ভোক্তাবিরোধী এবং জনহিতকর কর্মকাণ্ডে অংশগ্রহণ করে।

মানুষ যেন ‘ওভার কনসাম্পশন’ বা অতিরিক্ত খরচের লাগাম টেনে ধরতে পারে, সেই প্রয়োজনীয়তা থেকেই এ ধারণার উদ্ভব। সচেতনভাবেই তাই ব্যস্ততম কেনাকাটার দিনে এ দিবসকে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাতাহ কমব্যাটে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার তাহসীন কারাগারে

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি, সামনে আরও হামলা হবে: নেতানিয়াহু

পানিবন্দি হাজারো মানুষ, স্বাভাবিক হয়নি দীঘিনালা-লংগদু সড়ক

রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস

ডাকাতদের চিনে ফেলাই কাল হলো মিল মালিকের

বন্যা পরিস্থিতির অবনতি / মনু নদীর বাঁধ ভেঙে ৩০ গ্রাম প্লাবিত, পানিবন্দি অর্ধলাখ মানুষ

২১৬টি ডায়মন্ডের নাকফুলসহ ২ ভারতীয় নাগরিক আটক

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে এবার মুখ খুললেন হালান্ড

শাহবাগে কোরআন পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার মেহেদী কারাগারে

খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন কত কোটি মানুষ, জানাল ইরানি গণমাধ্যম

১০

যাত্রীবেশে বাসে ছিনতাই, ১১ স্মার্টফোনসহ মূলহোতা গ্রেপ্তার 

১১

পাহাড়ি ঢলে প্রাণ গেল দুই শিশুর

১২

ভারী বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৩

নতুন সিনেমার প্রচারে কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জয়া আহসান 

১৪

‘গোমতীর পানি বাড়তাছে হুনলেই বুকটা মুচড় দিয়া ওডে’

১৫

টানা বর্ষণে পটুয়াখালীতে জনদুর্ভোগ, বাড়ছে দুশ্চিন্তা 

১৬

মেসিদের মুখোমুখি হওয়ার আগে বড় সুখবর পেল সুইজারল্যান্ড

১৭

‘আপনার ছেলে ডিবির হাতে’—এক কলেই দুই লাখ টাকা খোয়ালেন তিন শিক্ষক

১৮

রাজধানীর ২ স্থানে বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৪

১৯

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের

২০
X