কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জুন ২০২৫, ০৮:৩৩ এএম
আপডেট : ০৭ জুন ২০২৫, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

মাংস খাওয়ার পর দাঁতে ব্যথা হলে করণীয়

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

কোরবানির ঈদে অনেকেই অধিক পরিমাণ মাংস খেয়ে থাকেন। তবে অতিরিক্ত মাংস খাওয়ার পর দাঁতের ফাঁকে খাবারের উচ্ছিষ্ট জমে মাড়িতে ব্যথা বা প্রদাহ সৃষ্টি করতে পারে।

এই বিষয়ে পরামর্শ দিয়েছেন রাজধানীর কলাবাগানের রাজ ডেন্টাল সেন্টারের ডেন্টাল সার্জন ডা. মো. আসাফুজ্জোহা রাজ। তিনি জানান, প্রতি বছর ঈদের পর ডেন্টাল ক্লিনিকগুলোতে মাড়ি ও দাঁতের সমস্যা নিয়ে রোগীর সংখ্যা বেড়ে যায়। এর প্রধান কারণ হলো অতিরিক্ত মাংস ও হাড় চিবানো।

বয়স বাড়ার সঙ্গে বা অন্যান্য কারণে দুই দাঁতের মধ্যবর্তী সংযোগের স্বাভাবিক কাঠামো নষ্ট হলে খাবার বিশেষ করে মাংসের আঁশ সেখানে আটকে যায় এবং ব্যথার কারণ হয়। ঈদের সময়ে মাংসের আঁশ সহজেই দাঁতের ফাঁকে জমে যায়, যা প্রাথমিক অস্বস্তি থেকে শুরু করে মারাত্মক মাড়ি প্রদাহ ও পেরিওডোন্টাল রোগের ঝুঁকি বাড়ায়।

অনেকেই টুথপিক বা কাঠি দিয়ে এই অংশ পরিষ্কার করার চেষ্টা করেন, কিন্তু এতে মাড়িতে আঘাত হয়ে সংক্রমণ ও প্রদাহের সম্ভাবনা থাকে। অবহেলা করলে মাড়ি ফুলে যাওয়া, রক্তপাত, দুর্গন্ধ, দাঁত নড়ে যাওয়াসহ নানা জটিলতা দেখা দিতে পারে।

বিশেষত, ডায়াবেটিস, ধূমপান ও দুর্বল রোগপ্রতিরোধ ক্ষমতার জন্য সমস্যা দ্রুত বাড়ে। টুথপিক ব্যবহারে ক্যানসারের ঝুঁকিও গবেষণায় উঠে এসেছে। এ ছাড়া, আক্কেল দাঁত না উঠলে বা বাঁকা হলে সেখানে খাদ্য আটকে প্রদাহ সৃষ্টি করতে পারে।

সতর্কতামূলক পরামর্শ হিসেবে, দাঁতের ফাঁক পরিষ্কারের জন্য ডেন্টাল ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করা উচিত। ব্যবহার পদ্ধতি না জানলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি জীবাণুনাশক মাউথ ওয়াশ ব্যবহারে যেমন পোভিডন আয়োডিন, ক্লোরহেক্সিডিন বা লবণ পানিতে কুলকুচি করলে উপকার পাওয়া যায়।

যারা আগেই মাড়ি রোগে ভুগছেন, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। দাঁতের মধ্যে অস্বাভাবিক ফাঁকা বা গর্ত থাকলে সেটিও চিকিৎসার প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমাইয়ের ওসিকে লাল কার্ড দেখালাম : মোবাশ্বের আলম

বেনজীরের কাছে বহু ঘটনার ‘মিসিং লিংক’ পাওয়া যাবে: ফারুকী

যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তিচুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান

উপজেলার পর এবার পৌরসভা হচ্ছে মোকামতলা

সংসদে হিজাব-নিকাবধারী নারীদের নিয়ে মন্তব্য, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি

এবার সীমান্তে শতাধিক মানুষ এনেছে বিএসএফ, প্রস্তুত বিজিবি ও গ্রামবাসী

ব্লু ইকোনমি ও মেরিন সায়েন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে : প্রধানমন্ত্রী

ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুর জেলা প্রশাসক

সংসদে মনিরুল হক চৌধুরী / নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

বুড়িগঙ্গা নদীতে মিলল জাবি শিক্ষার্থীর মরদেহ

১০

শাশুড়ি-জামাইয়ের অবৈধ সম্পর্ক দেখে ফেলায় পুত্রবধূকে হত্যা, গ্রেপ্তার ১

১১

ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার

১২

কখন, কীভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর

১৩

কাজ শেষে বাড়ি ফেরা হলো না কিশোরের

১৪

শ্যালিকাকে অপহরণের অভিযোগে পুলিশ সদস্য বরখাস্ত

১৫

স্বাস্থ্যমন্ত্রীর এলাকায় সরকারি মেডিকেল কলেজের অনুমোদন

১৬

হরমুজে জীবন বাঁচাতে ভারতীয় নাবিকদের আকুতি 

১৭

এবার রাশিয়ার তেলবাহী ট্যাংকার জব্দ করল ব্রিটেন

১৮

ইয়াবাসহ আটক, ছাত্রদল নেতা বহিষ্কার

১৯

বিশ্বকাপে জয়ে শুরু বাংলাদেশের

২০
X