কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে ক্ষতি হবে কি?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চন্দ্রগ্রহণ মানেই আকাশজুড়ে রহস্যময় এক দৃশ্য। লাল আভায় রঙিন হয়ে ওঠা পূর্ণিমার চাঁদ, সঙ্গে উজ্জ্বল গ্রহের উপস্থিতি—সব মিলিয়ে এটি এক অপূর্ব মহাজাগতিক আয়োজন। তাই স্বাভাবিকভাবেই মানুষের মনে কৌতূহল জাগে, এ দৃশ্য কি খালি চোখে দেখা নিরাপদ? সূর্যগ্রহণের মতো কি চন্দ্রগ্রহণের দিকেও চোখ রাখলে ক্ষতি হতে পারে?

এ প্রসঙ্গে মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, চন্দ্রগ্রহণ খালি চোখেই নিরাপদে উপভোগ করা যাবে। নাসা ও স্পেস বিজ্ঞানীরাও বলছেন, সূর্যগ্রহণের মতো চন্দ্রগ্রহণ চোখের জন্য ক্ষতিকর নয়।

তাদের ব্যাখ্যা অনুযায়ী, সূর্যগ্রহণের সময় সূর্যের প্রখরতা, ক্ষতিকর রশ্মি ও গ্যাস সরাসরি চোখে আঘাত করে। এজন্য বিশেষ চশমা ছাড়া তা দেখা যায় না। কিন্তু চন্দ্রগ্রহণের সময় এমন কিছু হয় না। কারণ, এ সময় চাঁদ কেবল সূর্যের আলো প্রতিফলিত করে, নিজের কোনো আলো বা ক্ষতিকর রশ্মি তৈরি করে না। ফলে খালি চোখে দেখা যাবে এ গ্রহণ।

তাহলে দেরি কেন? পূর্ণিমার চাঁদ, উপচ্ছায়া গ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, রক্তিম লাল চাঁদ বা ব্লাড মুন ও রক্তিম চাঁদের পাশে থাকা উজ্জ্বল গ্রহ শনি ও নেপচুনকে একসঙ্গে দেখার বিরল সুযোগ উপভোগ করুন এখনই।

বিজ্ঞানীদের পরামর্শ

বিজ্ঞানীরা বলছেন, খালি চোখে গ্রহণ দেখা সম্পূর্ণ নিরাপদ হলেও আরও ভালোভাবে দেখতে চাইলে বাইনোকুলার, ছোট টেলিস্কোপ কিংবা ক্যামেরা ব্যবহার করা যেতে পারে। চাইলে সাধারণ চশমা ব্যবহারেও আরামদায়কভাবে দেখা সম্ভব।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১০

আজকের নামাজের সময়সূচি

১১

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১২

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৩

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৪

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৫

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৬

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৭

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৮

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৯

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

২০
X