মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

চন্দ্রগ্রহণ উপভোগে কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল 

চন্দ্রগ্রহণ উপভোগ করতে সমুদ্রসৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। ছবি : কালবেলা
চন্দ্রগ্রহণ উপভোগ করতে সমুদ্রসৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটায় বিরল মহাজাগতিক দৃশ্য চন্দ্রগ্রহণ উপভোগ করতে সমুদ্রসৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকরা।

রোববার (০৭ সেপ্টেম্বর) রাত বারার সঙ্গে সঙ্গে সৈকতে পরিবার-পরিজন নিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে আছেন দর্শনার্থীরা। কেউ কেউ ফেসবুকে ছবি তুলে আপলোড করছেন, অনেকেই আবার বেঞ্চে বসে ভিডিও করে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

চন্দ্রালোকে ঝলমল সমুদ্র, ঢেউয়ের গর্জন আর গ্রহণের দৃশ্য এক অন্যরকম আবহ তৈরি করেছে পুরো কুয়াকাটা সৈকতে। কেউ বেঞ্চে বসে, কেউবা বালুচরে চাদর পেতে পরিবারের সঙ্গে উপভোগ করছেন এ বিরল দৃশ্য।

ঢাকা থেকে পরিবার নিয়ে আসা পর্যটক মেহেদী হাসান বলেন, ‘শুধু চন্দ্রগ্রহণ দেখতেই আমরা কুয়াকাটা এসেছি। সমুদ্রের ঢেউ আর আকাশের চাঁদ একসাথে দেখা সত্যিই অবিস্মরণীয় অভিজ্ঞতা।’

বরিশাল থেকে আসা কলেজছাত্রী সুমাইয়া আক্তার বলেন, ‘প্রথমবার নিজের চোখে চন্দ্রগ্রহণ দেখছি। এ এক ভিন্ন রকম অনুভূতি। মনে হচ্ছে পুরো আকাশটাই অন্যরকম হয়ে গেছে।’

এ ছাড়া খুলনা থেকে আসা পর্যটক দেলোয়ার হোসেন বলেন, ‘টিভি বা মোবাইল স্ক্রিনে অনেকবার দেখেছি, কিন্তু প্রকৃতির মাঝে দাঁড়িয়ে দেখা- এর আনন্দ আসলেই ভিন্ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

১০

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

১১

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১২

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১৩

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৫

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৬

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৭

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৮

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৯

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

২০
X