কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আজ প্রথম প্রেম মনে করার দিন

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

কখনো কারও কথা মনে করে মৃদু হেসেছেন? তার কথা মনে করে অজানতেই ভালো লাগা কাজ করেছে? হ্যাঁ, এই প্রেমের কথাই বলছি আজ। ‘প্রেম একবারই এসেছিল নীরবে আমারই এ দুয়ার প্রান্তে সে তো হায় মৃদু পায় এসেছিল পারি নি তো জানতে’—লতা মুঙ্গেশকরের এই গানের মতো সবার জীবনেই প্রেম আসে।

আর এই প্রথম প্রেম মানেই এক অন্যরকম অনুভূতি, যা কখনোই কাউকে বলে বোঝানো যায় না। প্রথম প্রেমে থাকে না কোনো রকম অপরাধবোধ। প্রথম প্রেম হয় সতেজ, নির্মোহ। ফলে যেটুকু ভালোবাসা থাকে, তা মন থেকেই উজাড় করা। প্রথম স্পর্শ, প্রথম পাশাপাশি হাঁটা, প্রথম একে অন্যের সঙ্গে নিজের ভালো লাগা বা মন্দ লাগা শেয়ার করার অনুভূতিই আলাদা।

তবে আজ কেনো প্রথম প্রেম নিয়ে এত আলোচনা। কারণ আজ ১৮ সেপ্টেম্বর ‘প্রথম প্রেম দিবস’। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিবছরই উদ্‌যাপিত হচ্ছে দিবসটি। এদিন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারি ছুটি পালন করে। যদিও এর উৎপত্তি কীভাবে তা কারও জানা নেই।

অজান্তে গড়ে ওঠা সেই প্রেমের স্মৃতি রোমন্থনও করে নিতে পারেন আজ। আর যদি সৌভাগ্যবশত সে মানুষটি আজও আপনার হয়ে থাকে তাহলে তো কথাই নেই। দুজনে মিলেই না হয় ঘুরে আসুন সেই স্বপ্নময় দিনগুলো থেকে। আজকের এই বিশেষ দিনটি আপনার জন্য হয়ে উঠুক আরও বিশেষ।

আহসান হাবীব কবিতায় লিখেছেন—‘তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে/ তুমি ভালো না বাসলেই ভালোবাসা জীবনের নাম/ ভালোবাসা ভালোবাসা বলে দাঁড়ালে দুহাত পেতে/ফিরিয়ে দিলেই বুঝতে পারি/ভালোবাসা আছে।’

আবার কেউ খুব যত্ন করে, কেউ বা বড় অবহেলায় প্রথম প্রেম ভুলেও যায়। বহমান জীবনে জায়গা করে নেয় নতুন মানুষ। এ জন্যই কি বলা হয়, প্রথম প্রেম বলে কিছু নেই! হুমায়ুন আজাদ তো বলেই গেছেন, ‘দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X