কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

সফল দিনের শুরু করতে সকালবেলা যে ৬ কাজ না করাই ভালো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেকেই বলেন, সকালটা যেমন যায়, দিনটাও তেমনই কাটে! কথাটা কিন্তু একদম ঠিক। বিজ্ঞানীরা জানান, ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সময়টাই শরীর ও মনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ের সঠিক ব্যবহার আমাদের মনোযোগ, শক্তি আর মেজাজ ঠিক রাখে।

আরও পড়ুন : ৭ অভ্যাসে মাত্র ৫০ দিনেই বদলে যেতে পারে আপনার জীবন

আরও পড়ুন : নাশতা বাদ দেওয়া কি স্বাস্থ্যের জন্য খারাপ, কী বলছে গবেষণা

অথচ আমরা অনেকেই দিন শুরু করি এমন কিছু অভ্যাস দিয়ে, যা উল্টো আমাদের পুরো দিনটাকে ক্লান্ত আর চাপযুক্ত করে তোলে। চলুন দেখি, সফল মানুষরা সকালবেলা কোন ৬টি কাজ এড়িয়ে চলেন-

ঘুম থেকে উঠেই মোবাইল বা ইমেইল চেক করা : চোখ খোলার পরপরই ফোনের নীল আলো চোখে পড়লে মস্তিষ্ক বিভ্রান্ত হয়। অফিসের মেসেজ বা ইমেইল দেখলে স্ট্রেস হরমোন বেড়ে যায়, ফলে মন শান্তভাবে জেগে উঠতে পারে না। বরং মনোযোগ কমে যায়, দিনটা শুরু হয় অস্থিরভাবে।

ঘুম থেকে উঠেই কফি খাওয়া : অনেকে ঘুম ভাঙতেই কফির কাপ হাতে নেন, কিন্তু এটা শরীরের স্বাভাবিক কর্টিসল হরমোনের ভারসাম্য নষ্ট করে। এতে ক্যাফেইনের ওপর নির্ভরতা বাড়ে এবং দুপুরের আগেই শরীর ক্লান্ত হয়ে পড়ে।

সকালে পানি না খাওয়া : রাতে ঘুমের সময় শরীর পানি হারায়। তাই সকালে এক গ্লাস পানি না খেলে মাথা ব্যথা, মনোযোগ কমে যাওয়া বা ক্লান্তি দেখা দেয়। কফি বা চা এই ঘাটতি পূরণ করতে পারে না। তাই দিন শুরু করুন এক গ্লাস পানি দিয়ে - এটা শরীরের ভারসাম্য ঠিক রাখে।

সকালে নেতিবাচক খবর পড়া বা দেখা : দিনের শুরুতে দুঃসংবাদ বা উদ্বেগজনক খবর পড়লে মনের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। কর্টিসল বেড়ে যায়, ফলে সারাদিন মন খারাপ থাকে। সফল মানুষরা তাই সকালে খবর না দেখে বরং সঙ্গীত শোনেন, প্রার্থনা করেন বা ডায়েরি লেখেন। এতে মন শান্ত থাকে।

সকালে তর্ক বা ঝগড়া করা : ঘুম থেকে ওঠার পর প্রথম দেড় ঘণ্টায় শরীরে ‘সেরোটোনিন’ কম থাকে, যা আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই এই সময় ঝগড়া বা বিতর্ক করলে সারাদিনের মুড খারাপ হয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ আলাপ বা আলোচনা সকাল ৯টার পর করাই ভালো।

সূর্যের আলো না পাওয়া : ভোরের সূর্যালোক শরীরের প্রাকৃতিক ঘড়ি ঠিক রাখে। সূর্যের আলো না পেলে ঘুমের সমস্যা, মনমরা ভাব বা হজমের সমস্যা দেখা দেয়। মাত্র ১৫ মিনিট সূর্যের আলো শরীরে ভিটামিন ডি বাড়ায় ও মন ভালো রাখে। তাই সকালে কিছুক্ষণ বাইরে হাঁটুন বা বারান্দায় বসুন।

আরও পড়ুন : ফ্রিজে ইলিশ মাছ কতদিন রাখা নিরাপদ জানালেন পুষ্টিবিদ

আরও পড়ুন : ৫ সহজ উপায়ে ইগো কমান

সকাল ৯টার আগের সময়টা শরীর ও মনের জন্য সোনালী সময়। এই সময়টা সঠিকভাবে কাজে লাগাতে পারলে সারাদিন থাকবে শক্তি, মনোযোগ আর ইতিবাচক ভাব। তাই দিন শুরু করুন সহজ কিছু ভালো অভ্যাস দিয়ে - এক গ্লাস পানি, কিছু সূর্যালোক আর একটু শান্ত মন নিয়ে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

১০

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

১১

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

১২

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

১৩

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

১৪

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

১৫

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

১৬

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১৭

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১৮

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X