কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ফ্রিজে ইলিশ মাছ কতদিন রাখা নিরাপদ জানালেন পুষ্টিবিদ

ফাইল ছবি
ফাইল ছবি

আমাদের অনেকের অভ্যাস—মৌসুমে ইলিশ বা পছন্দের মাছ বেশি করে কিনে ফ্রিজে রেখে অনেকদিন ধরে খাওয়া। অনেকেই ভাবেন, একবার ফ্রিজে রাখলেই মাছ বা মাংস অনেকদিন ভালো থাকে এবং পুষ্টিও ঠিক থাকে; কিন্তু বাস্তবে তা সবসময় হয় না। বরং ভুলভাবে সংরক্ষণ করলে পুষ্টি তো কমেই, সঙ্গে বাড়ে স্বাস্থ্যঝুঁকিও।

এ বিষয়গুলো সহজভাবে বুঝিয়ে দিয়েছেন পুষ্টিবিদ চামিলি জান্নাত। তিনি জানিয়েছেন, কতদিন ফ্রিজে রাখা নিরাপদ, কীভাবে রাখতে হবে, আর কোন কোন ভুল এড়িয়ে চললে খাবার ভালো থাকবে দীর্ঘদিন।

কতদিন রাখা যাবে?

ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চামিলি জান্নাত বলেন, কাঁচা মাছ বা মাংস ফ্রিজে সাধারণত সর্বোচ্চ তিন মাস পর্যন্ত রাখা নিরাপদ। তবে ফ্রিজের তাপমাত্রা যত কম (১৮ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে) থাকবে, মাছ-মাংস ততদিন ভালো থাকবে। কিন্তু যত বেশি সময় রাখবেন, স্বাদ, গন্ধ আর পুষ্টিতে হ্রাস আসতে পারে। তাই যত দ্রুত সম্ভব, এক মাসের মধ্যে খাবার শেষ করা সবচেয়ে ভালো। এতে খাবারের আসল স্বাদ ও পুষ্টি বজায় থাকবে এবং স্বাস্থ্যঝুঁকিও কমবে।

কীভাবে রাখবেন?

অনেকে রান্না করা খাবার আর কাঁচা মাছ-মাংস একসঙ্গে ফ্রিজের ছোট ডিপার্টমেন্টে রাখেন। এটা ভালো নয়। কারণ এতে খাবারের পুষ্টি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। রান্না করা খাবার আর কাঁচা মাছ-মাংস আলাদা জায়গায় রাখা উচিত। যদি একই ফ্রিজে রাখতে হয়, তাহলে আলাদা তাক বা ড্রয়ার ব্যবহার করতে হবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা খুব জরুরি

মাছ-মাংস রাখার আগে যে পাত্র বা প্লাস্টিক ব্যাগ ব্যবহার করবেন, সেটা পরিষ্কার ও শুকনো হতে হবে। নোংরা বা ভেজা পাত্রে রাখলে ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বাড়ে।

কিছু টিপস

- এক পলিতে বা কনটেইনারে শুধু এক দিনের জন্য খাবার রাখুন।

- পুরো মাছ বা বড় অংশ একসঙ্গে ফ্রিজে রেখে বারবার খুলবেন না। কারণ বারবার খুললে পুষ্টি নষ্ট হয়।

- রান্নার জন্য মাছ-মাংস খুলে পানি দিয়ে রেখে বাকি অংশ আবার একই পলিতে ঢেকে রাখাও ঠিক নয়।

সুতরাং, ফ্রিজে মাছ-মাংস রাখার সময় এসব সহজ নিয়ম মেনে চললে খাবারের স্বাদ ও পুষ্টি ভালো থাকবে আর স্বাস্থ্যঝুঁকি কমবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X