কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ন্যাড়া হলে কি চুল ঘন হয়, জানুন গবেষণা কী বলছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই চুল পাতলা হতে থাকে। পুরুষদের মধ্যে এটা একটু বেশি দেখা যায়। এর পেছনে নানা কারণ থাকতে পারে—যেমন চুল ঠিকমতো পুষ্টি না পাওয়া বা শরীরে হরমোনের পরিবর্তন

চুল পড়ে যাওয়ার বিষয়টি অনেকেই সহজে মেনে নিতে পারেন না। তাই কেউ কেউ ভাবেন, মাথা ন্যাড়া করে ফেললেই সমস্যার সমাধান হবে। অনেকে বিশ্বাস করেন, ন্যাড়া হলে পরে নতুন করে যে চুল গজাবে, সেটা আগের চেয়ে ঘন হবে।

কিন্তু সত্যিই কি ন্যাড়া হলে চুল ঘন হয়?

ভারতের এক সংবাদমাধ্যম বলছে, পাবমেড সেন্ট্রাল-এ প্রকাশিত একটি গবেষণায় জানা গেছে, ন্যাড়া হওয়ার সঙ্গে চুল ঘন হওয়ার আসলে কোনো সম্পর্ক নেই।

গবেষণায় বলা হয়েছে, ন্যাড়া হওয়ার পর যখন নতুন চুল ওঠে, তখন তা ছোট থাকায় দেখতেও ঘন মনে হয় এবং মাথায় হাত দিলেও ঘন ঘন লাগে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চুল বড় হলে বোঝা যায়, আসলে আগের মতোই আছে।

আসল সমস্যা হলো, মাথার ত্বকের নিচে চুলের গোড়াগুলো শুকিয়ে গেলে সেখান থেকে আর নতুন চুল ওঠে না। ন্যাড়া করলে অনেকেই ভাবেন, শুকিয়ে যাওয়া গোড়াগুলোর ভেতর থেকে আবার চুল গজাবে, কিন্তু বাস্তবে সেটা ঘটে না—কারণ ওই জায়গাগুলোতে আর কিছুই থাকে না।

তবে একটা ভালো দিকও আছে। যাদের চুল পড়ার সমস্যা বেশি, তাদের ক্ষেত্রে বড় চুল সহজে উঠে যায়। কিন্তু ন্যাড়া হওয়ার পর যখন নতুন চুল ওঠে, তখন সেটা কিছুটা সময় টেকে, সহজে পড়ে না।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১০

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১১

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১২

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৩

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৪

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৫

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৬

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

১৭

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১৯

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

২০
X