কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:২৮ এএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসে আজকের এই দিনের স্মরণীয় ঘটনা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

একটি নির্দিষ্ট দিনে ঘটে যাওয়া ঘটনা ও উন্নয়নকে কেন্দ্র করে রচিত হয় ইতিহাস। সেই সঙ্গে উন্মোচিত হয় পৃথিবীর নতুন নতুন দিগন্ত। পেছন ফিরে তাকালে জানা যায়, আজকের এই দিনে এমন অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু হয়েছে।

আজ সোমবার, ২৯ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ২৯তম দিন। বছর শেষ হতে আরও ৩৩৬ (অধিবর্ষে ৩৩৭) দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

১৫২৮ – মোঘল সম্রাট বাবরের চান্দেরি দুর্গ দখল। ১৫৯৫ - শেকসপিয়ারের ‘রোমিও ও জুলিয়েট’ প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়। ১৬১৩ - গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহ অবলোকন করেন। ১৬৭৬ - দ্বিতীয় ফিওদর রাশিয়ার জার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৭৮০ - জেমস আগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজি সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’ আত্মপ্রকাশ করে। ১৮২০ – সম্রাট চতুর্থ জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ। ১৮৪৫ - এডগার পো-র ‘র‌্যাভেন’ প্রথম প্রকাশিত হয়। ১৮৪৮ - সিসিলিতে নতুন সংবিধান গৃহীত হয়। ১৮৬১ - ক্যানসাস আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত হয়। ১৯১৬ - প্যারিসে প্রথম জার্মানরা জেপেলিন থেকে বোমাবর্ষণ করে। ১৯১৯ - ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়। ১৯২১ – হোসেন বিন আলী শরীফ মক্কার পুত্র বাদশাহ প্রথম ফয়সলকে ইংরেজরা ইরাকের বাদশাহ হিসেবে মনোনীত করে। ১৯৩৮ - রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র হিসেবে কলকাতায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার প্রতিষ্ঠিত হয়। ১৯৭৯ – চীনের উপ-প্রধানমন্ত্রী দেন জিয়াও পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার একটি চুক্তি স্বাক্ষর করেন এবং এই যুক্তির মাধ্যমে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের কয়েক দশকের বৈরিতার অবসান ঘটে। ১৯৮৯ - হাঙ্গেরি দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ১৯৯২ – ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন। ১৯৯৬ - ভেনিসের লা ফেনিস অপেরা হাউস আগুনে পুড়ে যায়। ১৯৯৬ - ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। ২০০১ - ইন্দোনেশিয়ায় হাজার হাজার ছাত্র বিক্ষোভ করে প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের পদত্যাগের দাবিতে। ২০১৫ - মালয়েশিয়া দাপ্তরিকভাবে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০ নিখোঁজকে দুর্ঘটনা হিসাবে ঘোষণা করে এর সকল যাত্রী এবং ক্রুকে মৃত হিসাবে ঘোষণা করে।

জন্ম

১৮৪৩ - উইলিয়াম ম্যাকিন্‌লি, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রাষ্ট্রপতি। ১৮৬০ - আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার। ১৮৬৬ - ১৯১৫ সালে নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি লেখক রোম্যাঁ রোলাঁ । ১৮৭১ - মহিমচন্দ্র দাস, বিখ্যাত ইংরেজ চিত্রশিল্পী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্বভাব বন্ধু স্যার উইলিয়াম রোটেনস্টাইন। ১৮৯০ - ড. সুশীল কুমার দে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতী শিক্ষক। ১৮৯৬ - ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা হিন্দুযোগী ও সন্ন্যাসী স্বামী প্রণবানন্দ । ১৯০৪ - যোগেন্দ্রনাথ মণ্ডল আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা ছিলেন। ১৯২৬ - আব্দুস সালাম, নোবেল পুরস্কার বিজয়ী একজন পাকিস্তানি তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী। ১৯৪৭ - নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জীববিজ্ঞানী লিন্ডা বি. বাক। ১৯৫৪ - ওপ্‌রাহ উইন্‌ফ্রে, মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব। ১৯৭৯ - আমেরিকান অভিনেতা ও প্রযোজক অ্যান্ড্রু কীগান। ১৯৮১ - রাজীবুর রহমান, বাংলাদেশের সংগীতজ্ঞ, ইন্সস্টু‌মেন্ট বাদক, বাদ্যযন্ত্রের সংগ্রাহক ও শিল্পপতি। ১৯৯২ - রাশিয়ান ফুটবল খেলোয়াড় আলেকজান্ডার টরকহও।

মৃত্যু

৬৬১ - সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী পুরুষ সাহাবী আলী ইবনে আবী তালিব। ১৬৭৬ - রাশিয়ার জার প্রথম অ্যালেক্সিস । ১৮২০ - ইংল্যান্ডের রাজা তৃতীয় জর্জ । ১৮৮৯ - ওসিপ জেটকিন, একজন রাশিয়ান বিপ্লবী ও সমাজতান্ত্রিক নেতা। ১৯৩৪ - রসায়নে নোবেল পুরস্কার বিজয়ী জার্মান রসায়নবিদ ফ্রিৎস হেবার। ১৯৩৭ - কবি পুশকিন। ১৯৬৩ - আমেরিকান কবি রবার্ট লি ফ্রস্ট। ১৯৭৬ - অচিন্ত্যকুমার সেনগুপ্ত, একজন বাঙালি সাহিত্যিক। ২০০৮ - ফরাসি অভিনেতা ফিলিপ খরসান্দ। ২০১১ - সাংবাদিক পথিক সাহা। ২০১৩ - ইংরেজ অভিনেতা বার্নার্ড হরসফাল রিকান পদার্থবিদ, অধ্যাপক ও লেখক রবার্ট রেসনিক ২০১৪ - আমেরিকান পদার্থবিদ, অধ্যাপক ও লেখক রবার্ট রেসনিক। ২০২০ - আযহার আলী আনোয়ার শাহ - বাংলাদেশি ইসলামি পণ্ডিত ও শিক্ষাবিদ। ২০২১ - ব্রিটেনের জনপ্রিয় ব্যান্ড অ্যানিমলস’র গিটারিস্ট হিলটন ভ্যালেন্টাইন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১০

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১১

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১২

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৩

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৪

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

১৬

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১৭

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১৮

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৯

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

২০
X