কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪২ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০০ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের এই দিনে যত আলোচিত ঘটনা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বুধবার, ৭ ফেব্রুয়ারি, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের ৩৮তম দিন। বছর শেষ হতে আরো ৩২৭ (অধিবর্ষে ৩২৮) দিন বাকি রয়েছে।

ঘটনাবলি ১৩৫৭ - ইরানের জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সংহতি সৃষ্টি হয়। ১৭৯২ - অস্ট্রিয়া ও প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে আঁতাত করে। ১৮৫৬ - অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন। ১৮৬৫ - ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশিত হয়। ১৯৭৪ - মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে। ১৯৯১ - পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট-৭ ভূবায়ুম-লে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্টিনার আন্দিজ পর্বত এলাকায় ভেঙে পড়ে। ১৯৯২ - অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়।

জন্ম ১৭০০ - ফরাসি ভৌগোলিক ও মানচিত্রকার ফিলিপ বুয়েশ জন্মগ্রহণ করেন। ১৮১২ - চার্লস ডিকেন্স, ইংরেজ ঔপন্যাসিক। ১৮৩৭ - অক্সফোর্ড নিউ ইংলিশ ডিকশনারি’র সম্পাদক জেমস হেনরি মারি জন্মগ্রহণ করেন। ১৮৭০ - অস্ট্রীয় মনস্তত্ত্ববিদ আলফ্রেড এ্যাডলার জন্মগ্রহণ করেন। ১৮৭১ - আমাশা রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবণুবিদ শিগা কিয়োশি জন্মগ্রহণ করেন। ১৮৮৫ - সিনক্লেয়ার লুইস, মার্কিন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার। ১৮৭৭ - ব্রিটিশ গণিতবিদ গডফ্রি হ্যারল্ড হার্ডি জন্মগ্রহণ করেন। ১৯০৪ - চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ১৯০৭ - বিধায়ক ভট্টাচার্য ভারতের বাঙালি নাট্যকার সাহিত্যিক ও সাংবাদিক । ১৯৫৮ - ম্যাট রিডলি, ইংরেজ বিজ্ঞান লেখক। ১৯৭৮ - অ্যাশ্‌টন কুচার, একজন মার্কিন অভিনেতা। ১৯৯২ - তাইজুল ইসলাম, একজন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি স্পিনার। ২০০১ - মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক জেরল্ড ক্যাটজ জন্মগ্রহণ করেন।

মৃত্যু ১৮৯৪ - বিখ্যাত সুর স্রষ্টা এবং সেক্সাফোনের আবিষ্কারক এডলফ সক্স ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ১৯১১ - হ্যারি গ্রাহাম, মেলবোর্নে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৯৭৯ - সাহিত্যিক কমলকুমার মজুমদার মৃত্যুবরণ করেন। ১৯৮২ - অনিল মুখার্জি, বাংলাদেশি লেখক ও রাজনীতিবিদ। ১৯৮৪ - জানকী অম্মল, প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী। ১৯৯২ - রাধারমণ মিত্র মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত বাঙালি সাহিত্যিক। ১৯৯৯- হুসাইন বিন তালাল , জর্ডানের তৃতীয় বাদশাহ। ২০০১ - জেরল্ড ক্যাট্‌জ, মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক। ২০০৫ - নারায়ণ সান্যাল, বাঙালি সাহিত্যিক। ২০১১ - প্রখ্যাত বাঙালি লোকসংগীত শিল্পী উৎপলেন্দু চৌধুরী। ২০১৫ - রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। ২০২১ - শান্তিনিকেতনের চিনা ভাষাবিদ অধ্যাপক অমিতেন্দ্রনাথ ঠাকুর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

শিশু অপহরণের পর বিছানায় চিঠি রেখে গেল দুর্বৃত্তরা

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১০

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১১

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১২

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৩

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৪

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৫

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৬

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৭

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৮

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৯

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

২০
X