মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৪ এএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০১ এএম
অনলাইন সংস্করণ

যা ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়।

ঘটনাবলি

৫৯০ – দ্বিতীয় খসরু পারস্যের সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন। ৭০৬ – বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় জাস্টিনিয়ান তার পূর্বসূরি লেওন্টিওস ও তৃতীয় টাইবেরিয়াসকে কনস্টান্টিনোপলে জনসম্মুখে মৃত্যুদণ্ড দেন। ১৭৬৪ – স্প্যানিশ লুসিয়ানায় (বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে অবস্থিত) সেইন্ট লুইস শহর প্রতিষ্ঠিত হয়। ১৭৯৮ – রোমান প্রজাতন্ত্র ঘোষিত হয়। ১৮৩৫ – আধুনিক সার্বিয়ার প্রথম সাংবিধানিক আইন গৃহীত হয়। ১৮৬২ – আমেরিকার গৃহযুদ্ধ চলাকালে জেনারেল উলিসেস এস গ্রান্ট টেনেসির ফোর্ট‌ ডেনেলসন আক্রমণ করেন। ১৯৪২ – দ্বিতীয় বিশ্বযুদ্ধে সিঙ্গাপুরের পতন ঘটে। জাপানের আক্রমণে ব্রিটিশ জেনারেল আর্থা‌র পার্সি‌ভিল আত্মসমর্পণ করেন। এ সময় প্রায় ৮০ হাজার ভারতীয়, ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান সেনা যুদ্ধবন্দি হয়। ১৯৮৯ – সোভিয়েত-আফগান যুদ্ধের পর আফগানিস্তান থেকে সব সৈনিক ফেরত এসেছে এই মর্মে সোভিয়েত ইউনিয়ন ঘোষণা করে।

জন্ম

১৫৬৪ – গ্যালিলিও গ্যালিলি, ইতালিয়ান জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী। ১৭১০ – পঞ্চদশ লুইস, ফ্রান্সের রাজা। ১৭৫৯ – ফ্রিড্‌রিশ আউগুস্ট ভোল্‌ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক। ১৮২০ – সুসান বি. অ্যান্থনি, মার্কিন সামাজিক সংস্কারক, নারী ভোটাধিকার আন্দোলন ও দাসপ্রথাবিরোধী আন্দোলনের কর্মী। ১৮২৫ – কার্টার হ্যারিসন সিনিয়র, মার্কিন রাজনীতিবিদ, শিকাগোর ২৯তম মেয়র। ১৮৬১ – আলফ্রেড নর্থ হোয়াইডহেড, ব্রিটিশ গণিতবিদ ও দার্শনিক। ১৮৭৪ – আর্নেস্ট শেকলটন, আইরিশ অভিযাত্রী। ১৯১৬ – শাহ আবদুল করিম, বাংলাদেশি বাউল শিল্পী। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার ধলআশ্রম গ্রামে জন্ম নেন তিনি। ১৯২১ – রাধা কৃষ চৌধুরী, ভারতীয় ইতিহাসবিদ ও লেখক। ১৯৩৫ – সুসান ব্রাউনমিলার, মার্কিন সাংবাদিক ও লেখিকা, নারীবাদী তাত্ত্বিক। ১৯৪০ – হামজা হাজ, ইন্দোনেশিয়ান সাংবাদিক ও রাজনীতিবিদ, ইন্দোনেশিয়ার নবম উপরাষ্ট্রপতি।

মৃত্যু

৭০৬ – লেওন্টিওস, বাইজেন্টাইন সম্রাট। ৭০৬ – তৃতীয় টাইবেরিয়াস, বাইজেন্টাইন সম্রাট। ১১৪৫ – দ্বিতীয় লুসিয়াস, পোপ। ১৮৪২ – আলফ্রেড মেনজিস, স্কটিশ শল্যচিকিৎসক ও উদ্ভিদবিজ্ঞানী। ১৮৬৯ – মির্জা গালিব, ভারতীয় কবি। ১৯৪৮ – সুভদ্রা কুমারি চৌহান, ভারতীয় কবি। ১৯৫৯ – ওয়েন উইলান্স রিচার্ডসন, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী, পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী। ১৯৮৮ – রিচার্ড ফাইনম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। ১৯৯৯ – হেনরি ওয়ে কেন্ডাল, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। ২০০২ – হাওয়ার্ড‌কে স্মিথ, মার্কিন সাংবাদিক ও অভিনেতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১০

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১১

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১২

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৩

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৪

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

১৫

মেয়াদ শেষের আগেই নিয়োগ বাতিল ডেপুটি গভর্নরের

১৬

বৃষ্টি নামলেই বুক কাঁপে ফেনীবাসীর

১৭

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের পর থানা ঘেরাও

১৮

টঙ্গীতে দুই গ্রুপের সংঘর্ষ

১৯

রিজার্ভ আরও বাড়ল

২০
X