কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

পুকুরে আছড়ে পড়ল ভারতীয় বিমান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আকাশে তখন চলছিল নিয়মিত মহড়া। কিন্তু হঠাৎ বাধে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র গতিতে নিচের দিকে নেমে আসতে শুরু করে প্রশিক্ষণ বিমানটি। মূলত নিয়মিত উড্ডয়ন প্রশিক্ষণের অংশ হিসেবেই প্লেনটি আকাশে ওড়ানো হয়েছিল। পরে সেটি সোজা গিয়ে পড়ে পাশের একটি পুকুরে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও বিমানবাহিনীর উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সৌভাগ্যবশত, প্লেনটি বিধ্বস্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে দুই পাইলটই প্যারাস্যুটের মাধ্যমে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। পরবর্তীতে তাদের উদ্ধার করা হয়।

বুধবার এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে। নিয়মিত প্রশিক্ষণ চলাকালীন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। বিমানবাহিনীর তথ্য সূত্রে জানা গেছে উড্ডয়নের কিছু সময় পরই বিমানটিতে কারিগরি সমস্যা দেখা দেয়।

পরিস্থিতি বেগতিক দেখে দুই পাইলটই প্যারাস্যুটের মাধ্যমে বিমান থেকে ঝাঁপ দেন। চালকবিহীন বিমানটি এরপর সরাসরি গিয়ে আছড়ে পড়ে লোকালয় সংলগ্ন একটি বড় পুকুরে।

এই ঘটনায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। প্লেনটি জনবসতিহীন এলাকায়, বিশেষ করে পুকুরে পতিত হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন ও বিমানবাহিনীর বিশেষ উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুকুরের পানিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিমানের ধ্বংসাবশেষ এবং কিছু অংশে তখনো আগুন জ্বলছিল ।

অন্য একটি ভিডিওতে পাইলটদের আকাশ থেকে নিরাপদে নেমে আসার দৃশ্যও ধরা পড়েছে। সাম্প্রতিক কিছু দুর্ঘটনাপ্রয়াগরাজের এই ঘটনা ভারতে সামরিক প্রশিক্ষণের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। গেল কয়েক বছরে দেশটিতে বেশ কয়েকটি বড় বিমান দুর্ঘটনা ঘটেছে। এর আগে চেন্নাইয়ের তাম্বারামের কাছে প্রশিক্ষণ মিশনে থাকার সময় একটি পিলাটাস পিসি-৭ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়। একই বছরে মার্চ মাসে হরিয়ানার পাঞ্চকুলার কাছে কারিগরি ত্রুটির কারণে একটি জাগুয়ার যুদ্ধবিমানও বিধ্বস্ত হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X