কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৪:২০ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ পরিস্থিতি কবে ভালো হবে জানালেন প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পুরোনো ছবি
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। পুরোনো ছবি

আগামী ৩-৪ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি ভালো হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘বাজেট পরবর্তী’ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

নসরুল হামিদ বলেন, সেপ্টেম্বরে বড় বন্যা হলে দেশের কী প্রস্তুতি থাকা দরকার, সেটা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। ভবিষ্যতে এই ক্ষয়ক্ষতি যাতে কম হয়, সে কাজ চলছে। বাংলাদেশ প্রায় ৭০০ নদীর দেশ। এখানে বিদ্যুৎ ও জ্বালানি নিরবচ্ছিন্ন রাখা কঠিন কাজ। তবে এখন পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের মধ্যে আছে। আগামী ১৫-১৬ জুলাইয়ের দিকে সারা দেশে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ করা যাবে। এদিকে আদানিও বিদ্যুৎ সরবরাহ করা শুরু করেছে।

বাজেটে জ্বালানি খাতের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, গত ৩০ জুন ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হয়েছে। এবার জ্বালানি খাতে এক হাজার ৮৬ কোটি টাকা বরাদ্দ রয়েছে। জ্বালানি বিভাগ সাধারণত তাদের নিজস্ব অর্থ ব্যয় করে। যেমন, গ্যাস ও তেল কেনার ব্যাপারে নিজেদের অর্থই ব্যয় করা হয়। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে সরকারের কিছু অর্থ দরকার পড়ে। সেটার পরিমাণ এক হাজার ৮৬ কোটি টাকা।

প্রতিমন্ত্রী বলেন, সৈয়দপুর বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নে কিছুটা সহায়তা দরকার মন্ত্রণালয়ের। এবারের বাজেটে সরকারের মূল লক্ষ্য ছিল দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের বিষয়টিও মাথায় রেখে বাজেট তৈরি করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ২০২৫ সালের মধ্যে ৬ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে। তবে, এই সিস্টেম যে কোনো সময় ব্যর্থও হতে পারে, তাই সোলারকে স্মার্ট গ্রিডে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১০

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১১

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১২

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৩

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৪

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৫

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৬

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৮

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৯

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

২০
X