কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০৮:২৪ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৮:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

গ্র্যান্ডমাস্টার জিয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। পুরোনো ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। পুরোনো ছবি

জাতীয় দাবা চলাকালে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হক রাজীবের বিপক্ষে লড়ছিলেন জিয়াউর রহমান। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয় তাকে।

এ সময় চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। কালবেলাকে এ খবর নিশ্চিত করেছেন অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক শওকত বিন ওসমান শাওন।

জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের মুখোমুখি হন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

দেশের দুই গ্র্যান্ডমাস্টারের ম্যাচ শুরু হয় বিকেল ৩টায়। খেলতে খেলতেই বিকেল ৫টা ৫২ মিনিটের দিকে মাটিতে লুটিয়ে পড়েন জিয়াউর।

সে সময়ে দ্রুত তাকে নেওয়া হয় শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে। দ্রুতই চিকিৎসা শুরু করেন চিকিৎসকরাও। অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশের সাধারণ সম্পাদক শওকত বিন ওসমান শাওন, টেলিফোনে কালবেলাকে জানিয়েছেন, ‘প্রায় ১৫ মিনিট চিকিৎসকরা তার পালস খুঁজে পাননি। প্রাণপণ চেষ্টার পর তাকে মৃতু ঘোষণা করা হয়।’

মৃত্যুর কারণ হিসেবে চিকিৎসকরা কী বলেছেন জানতে চাইলে শওকত বিন ওসমান শাওন বলেন, ‘তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা বলেছেন হয় বড় ধরনের হার্ট অ্যাটাক অবথা ব্রেন স্টোক হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X