কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ১০:১৪ এএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি শ্রমিকদের ওপর সাময়িক নিষেধাজ্ঞা ‘অরাজনৈতিক ও পর্যালোচনাধীন’ : ওমান রাষ্ট্রদূত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন ওমান সালতানাতের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি। ছবি : সংগৃহীত
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন ওমান সালতানাতের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি। ছবি : সংগৃহীত

ওমান সালতানাতের রাষ্ট্রদূত আবদুল গাফফার বিন আবদুল করিম আল-বুলুশি বলেছেন, ওমানি কর্তৃপক্ষের নিয়মিত পর্যালোচনার পর বাংলাদেশি শ্রমিক নিয়োগের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ ‘অরাজনৈতিক ও অস্থায়ী’।

রোববার (৭ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে এক বৈঠকে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকালে তারা দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

তিনি বলেন, বর্তমানে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটির মাধ্যমে এ বিষয়টি পর্যালোচনাধীন। উভয়পক্ষের মধ্যে কার্যকর সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দ্রুই বিষয়টির সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

আবদুল গাফফার সংক্ষিপ্ত নোটিশে বৈঠকটি অনুমোদন করার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় ড. হাছান মাহমুদেকে অভিনন্দন জানান।

তিনি বাংলাদেশ ও ওমানের মধ্যে সাম্প্রতিক জনশক্তি, জ্বালানি, সার, বিনিয়োগ ইত্যাদি সহযোগিতার বিষয়ে তাকে জানান।

ওমান কর্তৃপক্ষ ওয়ার্ক ভিসার স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহারের জন্য ওমানের যেকোনো শর্ত পূরণে সহযোগিতা ও সমন্বয় করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে আশ্বস্ত করেন ড. হাছান মাহমুদ।

ওমানকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবে বর্ণনা করে মন্ত্রী আরও বলেন, স্বার্থ, মূল্যবোধ ও নীতির অভিন্নতার ভিত্তিতে বাংলাদেশ ও ওমান জাতিসংঘ, ওআইসি, ন্যাম, আইওআরএসহ বহুপাক্ষিক ফোরামে কার্যকর সহযোগিতা ও সমন্বয় বজায় রেখেছে এবং গাজাসহ প্রধান বৈশ্বিক ইস্যুতে শক্তিশালী অবস্থান নিয়েছে।

বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে ওমানের রাষ্ট্রদূতকে একযোগে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ওমানের রাষ্ট্রদূত বেসরকারি চ্যানেলের পরিবর্তে জি টু জি ব্যবস্থায় ওমান সালতানাত থেকে ইউরিয়া সার কেনার বিষয়টি বিবেচনা করার জন্য সহযোগিতা করতে ড. হাছান মাহমুদকে অনুরোধ করেন।

রাষ্ট্রদূত জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ সফরের আমন্ত্রণ সুলতান হাইথাম বিন তারিক আন্তরিকভাবে গ্রহণ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্ধকারের দরজা ভিপিএন: অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১০

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১১

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১২

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৩

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৪

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৫

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৬

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৭

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৮

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৯

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

২০
X