কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৪:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ভুয়া মুক্তিযোদ্ধার সনদে ২৪ বছর ধরে চাকরি, অতঃপর..

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

মুক্তিযোদ্ধার সনদ দেখিয়ে কোটায় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চাকরি নিয়েছিলেন এম এম জামিল আহম্মদ। তবে চাকরিতে যোগদানের ২৪ বছর পর জানা যায়, এম এম জামিল যোগদানের সময় মুক্তিযোদ্ধার যে সনদ দেখিয়েছিলেন, সেটি ভুয়া।

সেই সনদে চাকরি নেওয়া এম এম জামিল বর্তমানে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের বরিশাল অফিসের ডিজিএম। সম্প্রতি তার বিরুদ্ধে ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুদকের উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান বাদী হয়ে খুলনায় দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। জামিল খুলনা নগরীর নির্জন আবাসিক এলাকার মৃত আকমান উদ্দিন মিনার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৯ সালের ৭ জুলাই মুক্তিযোদ্ধা সন্তানের জন্য সংরক্ষিত হিসেবে উপসহকারী প্রকৌশলী এবং অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন। এই পদে আবেদন করে কোটায় চাকরিতে যোগদান করেন জামিল।

তবে দুই যুগ পর কর্তৃপক্ষের নজরে আসে, চাকরিতে যোগদানের সময় জামিলের দাখিল করা সনদটি ভুয়া। তাই দুই যুগে বেতন হিসেবে উত্তোলন করা প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করে দুদক।

মামলার বাদী দুদক খুলনা অফিসের উপসহকারী পরিচালক মো. আশিকুর রহমান বলেন, জামিলের বাবা মৃত আকমান উদ্দিন মিনা প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এর পরও বাবার নামে মুক্তিযোদ্ধা সংসদ থেকে সনদ নেন। পরে মুক্তিযোদ্ধা কোটায় বাংলাদেশ হাউজ বিল্ডিং করপোরেশনে চাকরি পান। তিনি ২০০০ সালের এপ্রিল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত বেতন ভাতা বাবদ মোট ১ কোটি ৩১ লাখ ৭৬ হাজার ৭৩৪ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেছেন, যা দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X