কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৪:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সায়েন্স ল্যাব-গাউছিয়ায় দুই পক্ষের অবস্থান, মাঝে পুলিশ

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। একই সময়ে স্বল্প দূরত্বে নিউ মার্কেটের গাউছিয়ায় স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা যায়। দুই পক্ষের মাঝামাঝি রয়েছে পুলিশ ও বিজিবি সদস্যরা।

শুক্রবার (২ আগস্ট) দুপুর ২টা ৪০ মিনিটে সায়েন্স ল্যাব মোড় থেকে নীলক্ষেত পর্যন্ত এ চিত্র দেখা যায়।

শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। মিছিলটি নিয়ে আন্দোলনকারীরা শাহবাগের দিকে যান।

এর আগেই বলা হয়েছিল- ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে নতুন কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার জুমার নামাজ শেষে তারা গণমিছিল করবে। বৃহস্পতিবার (১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরের প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, আপনারা জানেন আমরা আমাদের কোনো ব্যক্তিস্বার্থের জন্য আন্দোলন করছি না। আমাদের আন্দোলন আপনার ও আপনার সন্তানের মুক্তির জন্য। কী অপরাধ ছিল আমাদের? সাংবিধানিক অধিকার চাওয়াটা কি আমাদের অপরাধ? কী অপরাধে শত শত ভাইদের হত্যা করা হলো? আমরা এর জবাব জানি না।

কিন্তু এর জবাব ও বিচার না নিয়ে আমরা আমাদের আন্দোলন থামাব না। জাতির এই দুর্দিনে আন্দোলনে অংশ নেওয়ার অপরাধে শহীদ, আহত, পঙ্গু ও গ্রেপ্তার হওয়া সবার স্মরণে শুক্রবার দেশব্যাপী ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করছি।

কর্মসূচি অনুযায়ী হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার (২ আগস্ট) মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন ও জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।

শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতিকর্মী, গণমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, বুদ্ধিজীবী, আলেম-ওলামাসহ বাংলাদেশের সব স্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি যে, আগামীকালের ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করে তুলুন।

মসজিদের ইমাম ও খতিবদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা জাতির এই ক্রান্তিলগ্নে চুপ থাকবেন না। মসজিদের মিম্বার থেকে প্রতিবাদের ঘোষণা দিন। মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারাই জাতির দুর্দিনের কান্ডারি। এ দুঃসময়ে ঘরে বসে না থেকে হত্যা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাদ জুমা মসজিদ ও মাদ্রাসা থেকে ‘ছাত্র-জনতার গণমিছিল’ বের করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১০

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১১

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১২

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৩

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১৪

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৫

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৬

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৭

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৮

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৯

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

২০
X