কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ০১:৩২ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে আন্দোলকারী, পুলিশ-আ.লীগ মুখোমুখি 

ধানমন্ডি ১ নম্বর স্টার কাবাবের সামনে আন্দোলনকারী এবং আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা
ধানমন্ডি ১ নম্বর স্টার কাবাবের সামনে আন্দোলনকারী এবং আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। ছবি : কালবেলা

রাজধানীর ধানমন্ডি সাত মসজিদ রোড এলাকায় আন্দোলনকারী, পুলিশ ও আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে। পুলিশ ও আওয়ামী অবস্থান নিয়েছে পিলখানা বিজিবি গেট এলাকায়। আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে ধানমন্ডি পপুলার হাসপাতাল পার হয়ে ইয়োলোর সামনে।

রোববার (০৪ আগস্ট) দুপুর ১২টার পর ধানমন্ডির আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় এলাকা থেকে একটি মিছিল সায়েন্স ল্যাবের উদ্দেশে আসতে থাকে। এই সময় সায়েন্সল্যাবে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা পপুলার হাসপাতাল পার হয়ে এসে মিছিলটিতে ধাওয়া দেয়। পিছু হটে মিছিলটি। এর পরে শুরু হয় সংঘর্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আন্দোলনকারীদের লক্ষ্য করে দুপুর একটা পর্যন্ত অন্তত ১৫টি সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও ছররা গুলি ছোড়ে পুলিশ।

সংঘর্ষে আন্দোলনকারীদের অন্তত ৫ জনকে আহত অবস্থায় রিকশায় করে চিকিৎসার জন্য নিতে দেখা গেছে। এদের মধ্যে একজনের গলায় ছড়রা গুলির চিহ্ন দেখা গেছে।

সায়েন্স ল্যাব এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা ইমরান হোসেন ইমন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে বলেন, আমাদের ওপর অতর্কিত হামলা করেছে আওয়ামী লীগ। পুলিশ গুলি ছুড়েছে। এই ফ্যাসিবাদী সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাস্তায় থাকব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১০

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১১

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১২

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৩

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৪

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১৫

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৬

আবারও দেশে ভূমিকম্প

১৭

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৮

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৯

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

২০
X