কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০২:৫০ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৮:২৮ এএম
অনলাইন সংস্করণ

অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

দেশের চলমান পরিস্থিতিতে ও দেশে কারফিউ জারি করায় অনির্দিষ্টকালের জন্য চাঁদপুর থেকে সবধরনের লঞ্চ চলাচল স্থগিত করেছে বিআইডব্লিউটিএ।

রোববার (৪ আগস্ট) রাতে এই তথ্য নিশ্চিত করেন নৌবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মো. বছির আলী খান।

তিনি বলেন, আজ সোমবার (৫ আগস্ট) রাত ১২টা থেকে চাঁদপুর নদী বন্দর থেকে চাঁদপুর- ঢাকা এবং চাঁদপুর-নারায়ণগঞ্জসহ চাঁদপুর থেকে দেশের বিভিন্ন স্থানের নৌপথের সকল যাত্রীবাহী লঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, কোটাবিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ। এ রকম পরিস্থিতিতে সরকার ৪ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার।

এদিকে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীসহ সারা দেশে (১৯ জেলায়) ১০০ জন নিহত হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ৭ জন, মুন্সীগঞ্জে ৩ জন, মাগুরায় ৪ জন, পাবনায় ৩ জন, রংপুরে ৪ জন, সিরাজগঞ্জে তের পুলিশ সদস্যসহ মোট ২৫ জন, বরিশালে ১ জন, ভোলায় ৩ জন নিহত, বগুড়ায় ৫ জন, জয়পুরহাটে ২ জন, ফেনীতে ৮ জন, কিশোরগঞ্জে ৫ জন, কুমিল্লায় ২ জন, নরসিংদীতে ৬ জন, সিলেটে ৫ জন, লক্ষ্মীপুরে ১১ জন, শেরপুরে ৩ জন, হবিগঞ্জে ১ জন, কক্সবাজারে ১ জন ও ঢাকার সাভারের আশুলিয়ায় ১ জন নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X