কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৬:১৫ পিএম
আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে সনাতনী সমাবেশ

রাজধানীর শাহবাগে সনাতনী সমাবেশ হয়েছে। ছবি : কালবেলা
রাজধানীর শাহবাগে সনাতনী সমাবেশ হয়েছে। ছবি : কালবেলা

সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার, নির্যাতন, ভাঙচুর, লুটপাট এবং হত্যাসহ নারকীয় অত্যাচারের প্রতিবাদে রাজধানীর শাহবাগে সনাতনী সমাবেশ হয়েছে।

শনিবার (১০ আগস্ট) বিকাল ৩টার দিকে এ সমাবেশ শুরু হয়। এতে রাজধানীসহ আশপাশের বিভিন্ন থানা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ যোগ দেন। তারা দ্রুত সময়ের মধ্যে সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তারা সনাতন সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানসহ মন্দিরে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, অপরাধীদের ছাড় দেওয়ার সংস্কৃতি বন্ধ না হওয়ায় এ ধরনের ঘটনা বন্ধ হচ্ছে না।

তারা বলেন, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন বেড়েছে। দেশে যে কোনো রাজনৈতিক সংকটের প্রধান শিকার হতে হয় সংখ্যালঘুদের। কঠোর আইনের মাধ্যমে হামলাকারীদের বিচার নিশ্চিত করা গেলে তা নিয়ন্ত্রণ সম্ভব বলেও মনে করেন তারা।

বাংলাদেশ গীতা পরিষদ, সনাতন ছাত্র সমাজ, সাউথ এশিয়ান দলিত ফোরাম, বাংলাদেশ চ্যাপ্টারসহ বিভিন্ন সামাজিক ও ছাত্রসহ ধর্মীয় সংগঠন সমাবেশে যোগ দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X