মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময়

মুন্সীগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে সেনাবাহিনী
মুন্সীগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে সেনাবাহিনী

দেশে চলমান অস্থিরতার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শন রোধে করণীয় বিষয়ে মুন্সীগঞ্জে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে সেনাবাহিনী।

শনিবার বেলা ১১টার দিকে জেলা সার্কিট হাউসে মুন্সীগঞ্জের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা লে. কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেনের নেতৃত্বে এ সভা হয়। এতে জেলার ৬ উপজেলা থেকে ৪৫ হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতিনিধি-নেতারা অংশ নেন। সেনা কর্মকর্তা ক্যাপ্টেন চার্লসের পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো. রিফাত রহমান।

সভায় সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিদের সঙ্গে তাদের ব্যক্তিগত নিরাপত্তা, উপাসনালয়ের নিরাপত্তা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা প্রদানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ধন্যবাদ জ্ঞাপন করে নজরদারি বৃদ্ধির ওপর জোরারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অজয় চক্রবর্তী, অভিজিৎ দাস ববি, দুলাল চন্দ্র মণ্ডল, অ্যাডভোকেট সঞ্জীব কুমার মণ্ডল, বলরাম বাহাদুর, তাপস কুমার দাস, গোবিন্দ দাস পোদ্দার, নিতাই চন্দ্র দাস, রণজিৎ চন্দ্র নাথ প্রমুখ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১০

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১১

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১২

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৩

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১৪

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৫

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

১৬

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১৭

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১৮

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১৯

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

২০
X