কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৪, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শেখ শহীদুল্লাহ’র মৃত্যুতে ভাসানী অনুসারী পরিষদের শোক বার্তা

প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। ছবি : সংগৃহীত
প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। ছবি : সংগৃহীত

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভাসানী অনুসারী পরিষদ।

শনিবার (১০ আগস্ট) এক শোকবার্তায় ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম এ শোক প্রকাশ করেন।

শুক্রবার (০৯ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।

শোকবার্তায় ভাসানী অনুসারী পরিষদের শীর্ষ নেতৃদ্বয় বলেন, প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ মজলুম জননেতা মওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি মওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করে আজীবন মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম করেছেন।

শীর্ষ নেতৃদ্বয় আরও বলেন,তিনি জীবনের শেষ কয়েকটি বছর তিনি তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং রাজপথে সক্রিয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

শোকবার্তায় বলেন, আমৃত্যু অন্যায়-অবিচারের বিরুদ্ধে শেখ মুহাম্মদ শহীদুল্লাহ’র কণ্ঠ সোচ্চার ছিল। তার মতো ত্যাগী, দেশপ্রেমিক ব্যক্তির মৃত্যুতে জাতি এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো। আমরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X